বিধানসভা ভোটের আগে ফের উদ্ধার কয়েকশ পোড়া নোট! বাড়ছে রহস্য

বিধানসভা ভোটের আগে চড়ছে উত্তেজনা! আর এরই মধ্যে ফের আধপোড়া নোট উদ্ধার রাজ্যে। ভোটের মুখে ফের পোড়া নোট উদ্ধারের ঘটনায় তৈরি হয়েছে রহস্য।

বিধানসভা ভোটের আগে চড়ছে উত্তেজনা! আর এরই মধ্যে ফের আধপোড়া নোট উদ্ধার রাজ্যে। ভোটের মুখে ফের পোড়া নোট উদ্ধারের ঘটনায় তৈরি হয়েছে রহস্য।

নোট মিলল কল্যাণেশ্বরী মন্দির সংলগ্ন শ্মশানে

নোট মিলল কল্যাণেশ্বরী মন্দির সংলগ্ন শ্মশানে

সামনেই বিধানসভা ভোট। আর এই ভোটের আগে কল্যাণেশ্বরী মন্দির সংলগ্ন শ্মশানে আধপোড়া নোট মেলে। আর যা ঘিরে কুলটি এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ভোটের আগে এরকম আধপোড়া নোট উদ্ধার হওয়ার রহস্য আরও বেড়েছে। এভাবে শ্মশানের কাছ থেকে ১০০ টাকার বহু পোড়া নোট উদ্ধার হয়। যার মোট মূল্য ৫ হাজার টাকারও বেশি বলে জানা গিয়েছে। এভাবে পোড়া নোট উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই রীতিমত হুড়োহুড়ি বেঁধে যায়। বহু মানুষ সেখানে এসে ভিড় জমাতে থাকেন। পোড়ার নোটের মধ্যে থেকে ভালো নোটের খোঁজ শুরু হয়।

খবর পেয়ে নোটগুলি উদ্ধার করে কুলটি থানার পুলিশ

খবর পেয়ে নোটগুলি উদ্ধার করে কুলটি থানার পুলিশ

ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় কুলটি থানার কল্যাণেশ্বরী ফাঁড়ির পুলিশ। নোটগুলি উদ্ধার করেন পুলিশ আধিকারিকরা। কে বা কারা পাঁচ হাজার টাকা পুড়িয়েছে জানা যায়নি। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বেশ কয়েকজনকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদও করা হয়েছে বলে খবর। জানা গিয়েছে, অজিতেশ নগর রাস্তার ধারে এলাকার কিছু যুবক ওই পোড়া নোটগুলি দেখতে পান প্রথমে। এরপর লোকমুখে ছড়িয়ে পড়তেই ভিড় জমে।

পোড়া নোট ঘিরে বাড়ছে রহস্য

পোড়া নোট ঘিরে বাড়ছে রহস্য

ভোট সামনেই। আর ভোটের মুখে এভাবে টাকা পোড়ানো ঘিরে বাড়ছে রহস্য। স্থানীয়দের একাংশের মতে, তন্ত্র সাধনায় মনস্কামনা পূরণ হলে অনেক সময় ওই নোট পোড়ানোর রেওয়াজ রয়েছে। হতে পারে সেরকম কোনও ঘটনা। এমনকি মৃতদেহ পোড়াতে এসেও কেউ বা কারা এই নোট পুড়িয়েছে বলেও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে গত কয়েকদিন আগে একইভাবে কলকাতার কালীঘাট মন্দির এলাকা থেকে এমন পোড়া নোট উদ্ধার হয়। যার এখনও রহস্যভেদ হয়নি। সেই রেশ কাটতে না কাটতেই ফের একই ঘটনার পুনঃরাবৃত্তি। তবে এবার ঘটনাস্থল আসানসোল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+