কেতুগ্রামে বড় ধাক্কা তৃণমূলে! দলে দলে যোগ বিজেপিতে

কেতুগ্রামে বড় ধাক্কা তৃণমূলে! দলে দলে যোগ বিজেপিতে

একুশের নির্বাচনকে সামনে রেখে এখনও রাজ্যের দলবদল অব্যাহত। রবিবার কেতুগ্রাম-২ ব্লকের নিরোল গ্রামে পূর্ব বর্ধমানের বিজেপির সাংগঠনিক কাটোয়া জেলার সভাপতি কৃষ্ণ ঘোষের হাত ধরে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিল ৭০ টি পরিবার।

কেতুগ্রামে বড় ধাক্কা তৃণমূলে! দলে দলে যোগ বিজেপিতে

জেলা বিজেপি সূত্র জানা গিয়েছে, এদিন নিরোল গ্রামে একটি দলীয় কর্মসূচি ছিল বিজেপির। সেখানেই এমনই এক যোগদান কর্মসুচী চালালেন জেলা বিজেপি নেতৃত্ব।

৭০টি পরিবার তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করে বলে দলীয় তরফ থেকে জানানো হয়েছে।
এদিন যোগদান উপলক্ষে নিরোল গ্রামের পশ্চিমপাড়ায় অনুষ্ঠানে জেলা সভাপতি কৃষ্ণ ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন কেতুগ্রাম ব্লকের ৪৭ নম্বর জেডপি মন্ডলের সভাপতি সনৎ মন্ডলসহ জেলা নেতৃত্ব।

কৃষ্ণ ঘোষ জানান, আজ শুধু কেতুগ্রাম ব্লকের নিরোল পঞ্চায়েত এলাকাতেই নয় গোটা রাজ্য জুড়ে বিজেপিতে যোগদান চলছে। আজ তৃনমুল কর্মীরা নিজের দলের মধ্যে দম বন্ধ করা পরিবেশের মধ্যে থাকতে গিয়ে হাঁফিয়ে উঠছেন । তাই সমস্ত তৃণমূল কর্মীরা চাইছেন বাংলায় পরিবর্তন হোক । আর তাঁরা বুঝে গেছেন একমাত্র বিজেপিই বাংলায় পরিবর্তন আনতে পারে । তাই মানুষ আজ মাননীয় নরেন্দ্র মোদিজী ও রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর আস্থা রেখে দলে দলে বিজেপিতে যোগদান করছেন।

এদিন নিরোল পঞ্চায়েত এলাকার ৭০টি পরিবার বিজেপিতে যোগদান করলেন। দলের তরফ থেকে নবাগতদের আমি হার্দিক শুভেচ্ছা জানাই। সেই সঙ্গে এলাকার সকলকে আগামী শ্যামাপুজো ও ছট পুজার আগাম শুভেচ্ছা জানাই।

প্রসঙ্গত, কেতুগ্রাম পুর্ব বর্ধমান জেলার মধ্যে হলেও বোলপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। বিগত লোকসভা নির্বাচনের ফলাফলের নিরিখে তৃণমুল কেতুগ্রাম বিধানসভা থেকে জয়লাভ করেছিল। কিন্তু কেতুগ্রাম-২ ব্লকে দশ হাজারের অধিক ভোটে বিজেপি তৃনমুলের থেকে এগিয়েছিল। তাই আগামী বিধানসভা নির্বাচনে কেতুগ্রাম বিধানসভায় জয়ের বিষয়ে আশাবাদী বিজেপি নেতৃত্ব

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+