Valentine's Day: ভালোবাসার মানুষকে ভুলতে ৩২৭ ফুটের 'প্রেম-পত্র' লিখলেন বাংলার অনুপম
Valentine's Day: ভালোবাসার দিনেই ৩২৭ ফুট চিঠি লিখে তাক লাগিয়ে দিলেন আসানসোলের প্রেমিক মানুষ অনুপম ঘোষাল। কিন্তু বিশ্বের এই দীর্ঘতম চিঠি নষ্ট হয়ে যাচ্ছে। বিশ্ব প্রেম দিবসে সেই চিন্তায় একেবারে ঘুম উড়েছে অনুপমের।
ইতিমধ্যে বিশাল এই চিঠির কিছুটা ইঁদুরে ছিঁড়ে ফেলছে। আর তাই ভালোবাসার দিনে (Valentine's Day) বিশাল সেই চিঠি সংরক্ষনের দাবি তুলেছেন অনুপম।

আসানসোলের বার্নপুর রোডের বাসিন্দা অনুপম ঘোষাল। জীবনের দীর্ঘ সময় সাংবাদিকতা করেছেন। বর্তমানে শারীরিক অসুস্থতার কারণেকিছুই করতে পারেন না। ২০০০ সালের স্মৃতি অনুপম ঘোষালের এখনও টাটকা।
কারণ সে বছর প্রেমিকা পারমিতা তাঁকে ছেড়ে চলে যায়। আর সেই তখন থেকেই চিঠি লিখতে শুরু করেন অনুপম ঘোষাল। ভালোবাসার জন্য নয়, প্রেমিকাকে ভুলতেই সেই চিঠি লেখেন তিনি। যদিও সেটাকে তাঁর জীবনের সুইসাইড নোটই বলতে বেশি সাছন্দ্য বোধ করেন অনুপম।
কিন্তু চিঠি লিখতে লিখতে এত বড় হয়ে যায় যে সেটা ক্রমেই একটি সাহিত্যে পরিণত হয়। শুধু তাই নয়, বিশ্বের সবথেকে বড় প্রেমপত্রের জায়গা করে নেয় সেটি। এমনকি অনুপমের লেখা ৩২৭ ফুটের সেই চিঠি ইতিমধ্যে বিশ্ব রেকর্ডের জায়গা দখল করে নিয়েছে।
বর্তমানে কলকাতার দুটি বড় বউ প্রকাশনী সংস্থা সেই চিঠিকে প্রকাশ করেছে বই হিসেবে। সেই বই বইমেলাতে বিক্রিও হয়েছে। কিন্তু মূল চিঠিটি নষ্ট হয়ে যাচ্ছে দিনে দিনে। এত বড় চিঠি রাখা তার পক্ষেও সম্ভব নয় বলে জানিয়েছেন অনুপম ঘোষাল। তাই তিনি এই বিষয়ে সরকারের সাহায্য চাইছেন।
অনুপম বলছেন, সরকার যদি উদ্যোগী হয়ে এই চিঠি সংরক্ষণের ব্যবস্থা করে তাহলে তাঁর এই সৃষ্টি বেঁচে থাকতে পারে। পাশাপাশি রূপঙ্কর সালের বর্তমান যুগের প্রেমিক-প্রেমিকাদের প্রতি আর্তি প্রেম আসবে যাবে হয়তো প্রেম হারিয়ে যেতে পারে কিন্তু কোন অবস্থাতেই তার থেকে খারাপ কিছু নয় বরং সৃষ্টিশীল কিছু করে রাখো যেটা পৃথিবীতে ইতিহাস হয়ে থাকবে বলে জানিয়েছেন অনুপম।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications