মালদহে বিজেপি কর্মীর উপর গুলি চালানোর ঘটনায় গ্রেফতার দলীয় নেতা, আসল অপরাধীকে আড়লের চেষ্টা, দাবি জয়প্রকাশের

মালদহে বিজেপি কর্মীর উপর গুলি চালানোর ঘটনায় গ্রেফতার দলীয় নেতা, আসল অপরাধীকে আড়লের চেষ্টা, দাবি জয়প্রকাশের

বিজেপি প্রার্থীর উপর গুলি চালিয়েছে তাঁর দলেরই নেতা। মালদহের ঘটনায় গ্রেফতার বিজেপির মণ্ডল সভাপতি। নিতাই মণ্ডল নামে বিজেপির ওই মণ্ডল সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও পুরো ঘটনায় শাসক দলের চক্রান্ত দেখছে বিজেপি। আসল অপরাধীকে আড়াল করতেই বিজেপি কর্মীদের গ্রেফতার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

মালদহে বিজেপি কর্মীর উপর গুলি চালানোর ঘটনায় গ্রেফতার দলীয় নেতা, আসল অপরাধীকে আড়লের চেষ্টা, দাবি জয়প্রকাশের

গত ১৮ এপ্রিল মালদহে গুলিবিদ্ধ হয়েছিলেন বিজেপি প্রার্থী। আশঙ্কাজনক অবস্থায়তা তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা গুলি চালিয়েছে বলে অভিযোগ করেছিলেন তিনি। এই নিয়ে তোলপাড় হয়েছিল মালদহ। প্রতিবাদে পথ অবরোধ বিক্ষোভ শুরু করেছিলেন বিজেপি নেতা, কর্মীরা। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও ঘটনার কড়া নিন্দা করে শাসক দলের বিরুদ্ধে তোপ দেগেছিলেন।

এই ঘটনায় এই নিয়ে ৮ জনকে গ্রেফতার করা হল। এর আগে সাতজনকে গ্রেফতার করা হয়েছিল। গত ৮ এপ্রিল মালদহের সাহাপুরে বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহা যখন প্রচার চালাচ্ছিলেন তখন তাঁকে গুলি চালানো হয়। এই ঘটনায় পঞ্চায়েত প্রধানের ভাইপো সহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছিল। তারপরে বিজেপি নেতাকে গ্রেফতার করা হয়।

বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার দাবি করেছেন আসল অপরাধীকে ঢাকতেই চক্রান্ত করে পুলিশ বিজেপি নেতাকে গ্রেফতার করেছে। প্রথম থেকেই তৃণমূল কংগ্রেস দাবি করেছিল বিজেপির অন্তর্দ্বন্দ্বের কারণেই এই ঘটনা ঘটেছে। এই নিয়ে দুই দলের মধ্যে প্রবল রাজনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছিল। ভোটের ঠিক ফল প্রকাশের আগে বিজেপি নেতার গ্রেফতারিতে নতুন করে উত্তেজনা বেড়েছে রাজনৈতিক মহলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+