Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিমল গুরুংয়ের মাধ্যমেই তাঁর রাজনীতিতে আসা, দার্জিলিং থেকে বার্তা রাজু বিস্তার

বিমল গুরুং তাঁর রাজনৈতিক শিক্ষাগুরু। বিমলের হাত ধরেই তাঁর রাজনীতিতে আসা। এমনই বক্তব্য রাখলেন দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী রাজু বিস্তা৷ তিনি আজ শুক্রবার দিল্লি গেলেন। যাওয়ার আগে এই বার্তা দিলেন তিনি।

কেন তিনি এমন বললেন? সেই নিয়ে যথেষ্ট চর্চা আছে। দার্জিলিং লোকসভা আসন দীর্ঘ সময় ধরে বিজেপির দখলে। কিন্তু এবার কিছুটা খুঁটির বাঁধন আগলা। রাজু বিস্তাকে প্রার্থী করা নিয়েও বিজেপির অন্দরে ক্ষোভ রয়েছে। পাহাড়ের মানুষের সমর্থন কার দিকে যাবে? তাই নিয়ে চর্চা চলছে।

বিমল গুরুং এক সময় পাহাড়ের রাজনীতিতে অন্যতম নাম ছিল। কালের নিয়মে পাহাড়ের রাজনীতিতেও অনেক বিভাজন হয়। রাজনীতির একাধিক মুখ এখন পাহাড়ে। এবার পাহাড়ে রাজনৈতিক অনেক পট পরিবর্তন হয়েছে। টুকরো টুকরো হয়ে নানা রাজনৈতিক দলের প্রতি সমর্থন চলে গিয়েছে। সেখানে দাড়িয়ে এই জেলায় এবারের লোকসভা নির্বাচনে বিজেপি জয়ের ধারা অব্যাহত রাখতে পারবে কি? বিষয়টি ভাবাচ্ছে বিজেপিকে।

দিল্লি উড়ে যাওয়ার আগে এজন্যই কি বিশেষ বার্তা দিলেন রাজু? বিমল গুরুংকে নিজের রাজনৈতিক শিক্ষাগুরু বলে বার্তা দিলেন৷ তাহলে কি বিমল গুরুংকে বার্তা দিলেন? বিমলের সমর্থন চাইলেন রাজু বিস্তা?

বিমল গুরুং এক সময় পাহাড়ের শেষ কথা ছিলেন। গোর্খা জনমুক্তি মোর্চায় তারপর ভাঙন ধরে। একাধিক শক্তি এখন পাহাড়ে। বড় রাজনৈতিক দলগুলিকে তারা সমর্থনও করছে। বিমল গুরুং এখনও তার রাজনৈতিক অবস্থান পরিষ্কার করেননি। তিনি এবার বিজেপিকে সমর্থন করবেন কী না। সেই নিয়ে চর্চা চলছে।

সেই দিক থেকে বিমল গুরুংয়ের প্রতি সুর নরম করা। গুরু হিসেবে পরিচয় দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজেপি - বিমল গুরুং সমীকরণ কি জোরালো হবে? সেই প্রশ্ন উঠছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+