বিজেপির ডাকা বনধকে ঘিরে উত্তেজনা কুচবিহারের তুফানগঞ্জে
বিজেপির ডাকা বনধকে ঘিরে উত্তেজনা কুচবিহারের তুফানগঞ্জে
বিজেপির ডাকা বনধকে ঘিরে শাসকদল তৃণমূল কংগ্রেস ও বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা ছড়িয়েছে কুচবিহারের তুফানগঞ্জ দুই নং ব্লকে। ঘটনায় দুই পক্ষের প্রায় ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আহত হয়েছে অনেকেই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক দিন আগে বিজেপি কর্মীকে হত্যার ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার ১২ ঘন্টার বনধ ডাকে বিজেপি নেতৃত্ব। তারপর থেকেই বেলা যত গড়াতে থাকে ততোই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে থাকে। এই বনধকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল জোড়াই মোড়, বক্সীরহাট, বাকলা বাজার। বনধ সমর্থনে বিজেপির মিছিল, পাল্টা তৃণমূল কংগ্রেসের মিছিলে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। দুই পক্ষের বচসা থেকে হাতাহাতি শুরু হয়ে যায়। ঘটনায় বাঁধা দিতে গেলে আক্রান্ত হয় ৫ জন পুলিশকর্মী। পুলিশের গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়ে কিছু দুষ্কৃতী। এতে একটি পুলিশ গাড়িও ক্ষতিগ্রস্ত হয় সহ বলে জানা গিয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কুচবিহার থেকে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক সহ পুলিশের টিম, অবৈধ জমায়েত হাটতে দফায় দফায় লাঠিচার্জ করে পুলিশ। বেশকিছু তীর-ধনুক সহ বাঁশের লাঠি ও কাটা পাথর উদ্ধার করা হয় বিভিন্ন এলাকা থেকে। দিনভর পুলিশের উচ্চপদস্থ আধিকারিক দের কনভয় ছুটতে থাকে তুফানগঞ্জ ২ নং ব্লকের বকশির হাট, বাকলা, সহ বিভিন্ন এলাকা। পুলিশকে লক্ষ্য করে বাকলা বাজার এলাকায় রাজ্য সড়কের ওপর বিজেপির কর্মী-সমর্থকেরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো সময়। ফের লাঠিচার্জ করে জামায়াত হাঁটিয়ে দেয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে এলাকায়।












Click it and Unblock the Notifications