Panchayat Election 2023: নিশীথের গাড়িতে হামলায় অভিযুক্ত! পাল্টা রাজ্যের 'বড় গুন্ডা' নিশানা উদয়নের
পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election 2023) মনোনয়নের স্ক্রুটিনি পর্বে সংঘর্ষ। যা নিয়ে তুলকালাম পরিস্থিতি দিনহাটায়। কেন্দ্রীয় মন্ত্রী সামনেই বোমাবাজি হয়। কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক (Nishith Pramanik) অভিযোগ করেন উদয়ন গুহ সেখানে হাজার দেড়হাজার লোক নিয়ে দাঁড়িয়ে। পাল্টা উদয়ন গুহ (Udayan Guha) বলেন, নিজের ব্যর্থতা ঢাকতেই এই মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর।
এদিন কোচবিহারের দিনহাটার দুনম্বর ব্লকের সাহেবগঞ্জে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। তৃণমূল ও বিজেপির সংঘর্ষে কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি লক্ষ্য করে তির ছোড়া হয় বলে অভিযোগ। মন্ত্রীর (Nishith Pramanik) আরও অভিযোগ, মনোনয়নের স্ক্রুটিনির সময় বিডিও অফিস থেকে মেরে বের করে দেওয়া হয় বিজেপি কর্মীদের। কেন্দ্রীয় মন্ত্রী তৃণমূলের বিরুদ্ধে ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগ করেছেন।

কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, তিনি এই খবর পেয়েই সেখানে হাজির হন। পঞ্চায়েতের মনোনয়নের (Panchayat Election 2023) স্ক্রুটিনির সময় কিন্তু তাঁকে বিডিও অফিসে ঢুকতে বাধা দেওয়া হয়। পুলিশ আধিকারিক কেন্দ্রীয় মন্ত্রী সরে যেতে বললেও স্বাভাবিক কারণেই তা শোনেননি কেন্দ্রীয় মন্ত্রী। রাজ্য পুলিশ সেখানে থাকা বিএসএফকেও সরিয়ে দেয়।

পশ্চিমবঙ্গে সব থেকে বড় গুণ্ডা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nishith Pramanik) । এদিন নিশীথ প্রামাণিকের ওপর হামলার অভিযোগ সম্পর্কে এমনটাই জবাব দিলেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha) । তিনি বলেন, একদিকে কেন্দ্রীয় মন্ত্রী, অন্যদিকে চোর-ডাকাত ও গাঁজা পাচারের সঙ্গে যুক্ত।
নিজের ব্যর্থতা ঢাকতে গুণ্ডামি বলে অভিযোগ করেছেন উদয়ন গুহ। বহিরাগতদের নিয়ে এসে, গোলমাল পাকিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। তৃণমূলের কর্মীদের বাইক ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এদিন গোলমাল করবে বলেও মন্ত্রী এসেছিল বলে অভিযোগ করেছেন তিনি।
-
পশ্চিমবঙ্গ ভোটার তালিকা সংশোধন নিয়ে আশঙ্কার কথা শোনাল সুপ্রিম কোর্ট -
ইরান-মার্কিন উত্তেজনা বাড়ছেই! ট্রাম্পের নৌ-অবরোধের হুমকিকে উপহাস তেহরানের গালিবাফের, দিলেন পাল্টা হুঁশিয়ারি -
১৯টি রাজ্য ও কেন্দ্র তাঁর বিরুদ্ধে একজোট হয়েছে, তিনি একা লড়ছেন, দাবি মমতার -
আশা ভোঁসলে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, কিংবদন্তি শিল্পীর দ্রুত আরোগ্য কামনায় ভক্তরা -
হরমুজ প্রণালী থেকে ইরানের মাইন অপসারণ শুরু মার্কিন নৌবাহিনীর -
'অস্ত্র জোগালে ফল ভালো হবে না', ইরানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার মাঝেই চিনকে হুমকি দিয়ে বসলেন ট্রাম্প -
ধ্রুপদী সঙ্গীত থেকে পপ, সব গানেই সাবলীল, কিংবদন্তি আশা ভোঁসলের আট দশকের স্বর্ণালি সঙ্গীত সফর একনজরে -
তৃণমূল কংগ্রেসের সমর্থন অভিনেতা বিজয়ের টিভিকে-কে, ২০২৬-এ তামিলনাড়ুতে পরিবর্তনের ডাক -
হরমুজ নিয়ে মাত্রাতিরিক্ত দাবিদাওয়া জানিয়ে চলেছে আমেরিকা, বিরক্ত ইরান -
'বাংলায়ও বুলডোজার চলবে', তৃণমূলকে নন্দকুমারের সভা থেকে হুঁশিয়ারি যোগী আদিত্যনাথের -
আমেরিকার 'অযৌক্তিক' দাবির কারণেই ভেস্তে গেল শান্তি আলোচনা, কী কী অভিযোগ ইরানের -
SIR: ভোটার তালিকা থেকে নাম বাদ পড়াদের অন্তর্বর্তীকালীন আবেদনে সাড়া দিল না সুপ্রিম কোর্ট









Click it and Unblock the Notifications