Padatik Express: উত্তরবঙ্গের আরও স্টেশনে দাঁড়াবে এই ট্রেন, ভাগ্য খুলে গেল যাত্রীদের
Padatik Express: উত্তরবঙ্গের (North Bengal) জন্য রেল (Indian Rail) যাত্রীদের জন্য বিরাট খবর! সাধারণ যাত্রীরা তো বটেই উত্তরবঙ্গে যাওয়ার ক্ষেত্রে পর্যটকদের বিপুল চাপ থাকে। ফলে উত্তরবঙ্গের ট্রেনগুলিতে সবসময় চাপ থাকে। একেবারে লম্বা ওয়েটিং লিস্ট। এই অবস্থায় যাত্রীদের জন্য বড় সুখবর। বৃদ্ধি পাচ্ছে স্টপেজের সংখ্যা। উত্তরবঙ্গ যাওয়া-আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি ট্রেন পদাতিক এক্সপ্রেস (Padatik Express)। এবার সেই ট্রেনটির বৃদ্ধি পাচ্ছে স্টপেজের সংখ্যা।
দাঁড়াবে উত্তরের গুরুত্বপূর্ণ একটি স্টপেজে। পদাতিক এক্সপ্রেসের উপর যে সমস্ত যাত্রীরা নির্ভরশীল তাঁদের খুবই উপকার হবে বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে স্থানীয় পর্যটনেও জোয়ার আসবে বলে মনে করা হচ্ছে।

বলে রাখা প্রয়োজন, উত্তরবঙ্গে একটি রাতের ট্রেন দেওয়ার দাবি রয়েছে দীর্ঘদিনের। পাশাপাশি স্টপেজ বৃদ্ধির দাবিও রয়েছে। যাতে উত্তরবঙ্গের আরও মানুষের কাছে ট্রেন যাত্রা আরও সহজ হয় সেজন্যে বিভিন্ন স্টেশনে যাতে স্টপেজ ট্রেনগুলি দেয় সেই দাবি দীর্ঘ সময়ের। আর সেই দাবি মেনেই এবার বাড়ানো হল পদাতিক এক্সপ্রেস স্টপেজ (Padatik Express)। জানা গিয়েছে, উত্তরবঙ্গের নিউ চ্যাংড়াবান্ধা স্টেশনে দাঁড়াবে পদাতিক এক্সপ্রেস। আগামীকাল রবিবার থেকেই নয়া স্টপেজ দেবে ট্রেনটি।
সর্বভারতীয় এক] সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নিউ চ্যাংড়াবান্ধা স্টেশনে পদাতিক এক্সপ্রেস (Padatik Express) দাঁড়াবে। শিয়ালদহ এবং আলিপুরদুয়ারের মধ্যে চলে এই ট্রেন। আগামীকাল রবিবার থেকই দেওয়া হবে নতুন স্টপেজ। দু'মিনিট করে স্টপেজ দেওয়া হবে। আপ এবং ডাউন লাইনেই এই স্টপেজ দেবে পদাতিক এক্সপ্রেস। বলে রাখা প্রয়োজন, চ্যাংড়াবান্ধা উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ একটি স্টেশন। বহু মানুষের বাস।
শুধু তাই নয়, চ্যাংড়াবান্ধা হয়ে বহু জায়গাতে বেড়ানোর সুযোগ আছে। দীর্ঘ সময় পদাতিক এক্সপ্রেসের (Padatik Express) কোনও স্টপেজ ছিল ওই স্টেশনে। দাবি ছিল স্টপেজের। আর তা মেনেই স্টপেজ হচ্ছে নিউ চ্যাংড়াবান্ধা স্টেশনে। রেলের এই সিদ্ধান্তে খুশি ভারতীয় রেল যাত্রীরা।












Click it and Unblock the Notifications