মালদহে বড় ভাঙন তৃণমূল কংগ্রেসে, হাজারের বেশি কর্মীর যোগ বিজেপিতে
মালদহে বড় ভাঙন তৃণমূলে, হাজারের বেশি কর্মীর যোগ বিজেপিতে
মালদা জেলায় বড় ভাঙ্গন তৃণমূল কংগ্রেসে। পদের দ্বন্দ্ব ও দুর্নীতির অভিযোগে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস থেকে প্রায় ১২৫০ জন তৃণমূল কর্মী বিজেপিতে যোগ দিলেন।

খগেনের উপস্থিতিতে বিজেপিতে যোগ
উত্তর মালদার সাংসদের উপস্থিতিতে জেলার হরিশ্চন্দ্রপুর বিধানসভার ১৫নং মন্ডলের অধীন ভালুকা মশালদহে এই যোগদান কর্মসূচি নেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু, জেলা বিজেপির সাধারণ সম্পাদক প্রতাপ সিংহ সহ বিজেপি নেতৃত্ব।

বিজেপির সফল কর্মসূচি
জানা গিয়েছে, কিছুদিন আগেই সদস্য সংগ্রহ অভিযানের অঙ্গ হিসেবে, 'আমার পরিবার, বিজেপি পরিবার' নামে একটি কর্মসূচি শুরু করে বিজেপি আর সেই কর্মসূচির অঙ্গ হিসেবে এদিন মালদা জেলার হরিশ্চন্দ্রপুরে বিজেপিতে যোগ দিলেন প্রায় ১২৫০ জন। যারা যোগদান করেছে তারা সকলেই তৃণমূলের সাথে যুক্ত ছিলেন।

তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ
যোগদানকারীরা জানান, শাসক দলের নেতাদের অত্যাচার, গুন্ডামি, তোলাবাজির ফলে সকলে অতিষ্ঠ, পঞ্চায়েত স্তরে তৃণমূল নেতাদের শুধু দুর্নীতি চলে। পঞ্চায়েতে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রকল্পকে ঘিরে তৃণমূল দুর্নীতি করছে।তাদের দলে কোনও কাজ হয় না। শুধু লুঠ হয়। ফলে মানুষ থেকে জনপ্রতিনিধিরা দূরে সরে যাচ্ছে। তাই তারা বিজেপিতে যোগদান করলেন সকলেই।

লক্ষ্য ২১-এর ভোট
প্রসঙ্গত, সামনেই একুশের বিধানসভা ভোট আর সেই ভোটকে পাখির চোখ করে ময়দানে নেমে পড়েছে বিজেপি,লক্ষ্য বাংলার জয়। ভোট ভালো ফলের জন্য নিজেদের সংগঠন মজবুত করতে মরিয়া তারা। তাই একে একে একাধিক প্রকল্পের মাধ্যমে সদস্য সংগ্রহ করছে বিজেপি।












Click it and Unblock the Notifications