Mamata Banerjee At North Bengal: লোকসভার আগে উত্তরবঙ্গ সফরে মমতা, গর্জে উঠলেন বিজেপি বিধায়ক
Mamata Banerjee At North Bengal: আগামী বছর অর্থাৎ ২০২৪ সালে রয়েছে লোকসভা নির্বাচন। তার আগে এ বছরের শেষ মাসে অর্থাৎ ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরে আসার কথা রয়েছে। দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় বেশ কিছু কর্মসূচি হাতে নিয়ে তার আসার কথা। যদিও এই ব্যাপারে কোনও প্রশাসনিক কর্তাদের তরফে কোনও বক্তব্য পাওয়া যায় নি।
তবে তেমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে প্রশাসনিক তৎপরতা দেখে। ইতিমধ্যে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম পরিদর্শন করেছেন খোদ শিলিগুড়ির মেয়র গৌতম দেব, শিলিগুড়ির পুলিশ কমিশনার ও ডেপুটি পুলিশ কমিশনার সহ অন্যান্য আধিকারিকরা।

শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম পরিদর্শন করলেও মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee At North Bengal) আসার ব্যাপারে কোনো খোলসা করেননি কেউ। পাশাপাশি শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়িতে উত্তরকন্যাও পরিদর্শন করেন প্রশাসনিক আধিকারিকরা। উপস্থিত ছিলেন জেলা শাসক সহ মেয়র, পুলিশ কমিশনার ও পুলিশের উচ্চপদস্ত আধিকারিকরা৷
মুলত শিলিগুড়ি এসে উত্তরকন্যায় কন্যাশ্রীতে রাত্রি যাপন করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee At North Bengal)। প্রশাসনিক বৈঠকও করেন উত্তরকন্যায়। তবে প্রশাসনিক সুত্রে জানা গিয়েছে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে শিলিগুড়ি আসতে পারেন মুখ্যমন্ত্রী। এরপর জলপাইগুড়ি জেলাতেও যাওয়ার কথা রয়েছে রাজ্যের প্রশাসনিক প্রধানের। উত্তরবঙ্গ সফরে এসে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী। লোকসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার আগে মুখ্যমন্ত্রীর এই উত্তরবঙ্গ সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
যদিও এই বিষয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা শুরু হয়েছে। এই প্রসঙ্গে বিজেপি বিধায়ক শঙ্কর বলেন, মুখ্যমন্ত্রী আসছেন বলে শোনা যাচ্ছে। আর সেজন্যে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে চলা একটি ম্যাচকে সরিয়ে দেওয়া হয়েছে। যা সম্পূর্ণ গা জোয়ারি বলে ব্যাখ্যা বিজেপি নেতার।
তাঁর দাবি, ওই মাঠে অরিজিত সিংয়ের অনুষ্ঠান করা নিয়ে বিতর্ক হয়েছিল। মাঠ নষ্ট হয়েছিল। সে বিষয়ে প্রতিবাদ জানিয়েছিলাম। আবার সে মাঠে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee At North Bengal) সভা এবং ফুটবল ম্যাচকে সরিয়ে দেওয়া নিয়ে সরব হয়েছেন উত্তরবঙ্গের এই বিধায়ক। যদিও এই বিষয়ে তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।












Click it and Unblock the Notifications