আমি জিতবই, অন্য প্রার্থীদেরও জেতাতে হবে, উত্তরবঙ্গের প্রথম সভাতেই ভোট ভিক্ষে মমতার

আমি জিতবই, অন্যদেরও জেতাতে হবে, উত্তরবঙ্গের প্রথম সভাতেই ভোট ভিক্ষে তৃণমূল কংগ্রেস নেত্রীর

আমি জিতবই, অন্যদেরও জেতাতে হবে। নইলে সরকার গড়ব কী করে। আমি একা জিতলে তো সরকার গড়তে পারব না। দিনহাটার সভা থেকে উত্তরবঙ্গবাসীর কাছে ভোট ভিক্ষো মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন নন্দীগ্রামে আমিই জিতব। ৯০ শতাংশ ভোট পাবে তৃণমূল কংগ্রেস। একই সঙ্গে দিনহাটার সভা থেকে ওয়েইসিকে নিশানা করেছেন মমতা। তিনি অভিযোগ করেছেন বিজেপি সঙ্গে হাত মিলিয়ে ভোট ভাগ করবে ওয়েইসি।

অন্য প্রার্থীদেরও জেতান

অন্য প্রার্থীদেরও জেতান

উত্তরবঙ্গের দিনহাটায় প্রচার ময়দান থেকে দলের প্রার্থীদের জন্য ভোট ভিক্ষা করলেন মমতা। তিনি বলেছেন আমি জিতবই। কিন্তু দলের অন্য প্রার্থীদেরও েজতাতে হবে। নইলে সরকার গড়ব কীকরে। অন্য প্রার্থীদের না জেতালে ২০০-র বেশি আসন না পেলে সরকার গড়ে পারবে না তৃণমূল কংগ্রেস ২৯১টি আসনে আমিই প্রার্থী ধরে নিয়েই তৃণমূল কংগ্রেসের অন্য প্রার্থীদের জেতান। দিনহাটাবাসীর কাছে ভোট ভিক্ষা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নন্দীগ্রাম নিয়ে বিজেপিকে টার্গেট

নন্দীগ্রাম নিয়ে বিজেপিকে টার্গেট

নন্দীগ্রাম নিয়ে বিজেপিকে ফের নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেছেন নন্দীগ্রামে আমিউ জিতব। আর কারোর জেতার ক্ষমতা নেই সেখানে। দিনহাটার সভা থেকে আবারও মোদী সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদীকে চ্যালেঞ্জ জানিয়ে মমতা বলেছেন নন্দীগ্রামে আমিই জিতব আর বিজেপির মুখে চুনকালি দেব।

অমিত শাহকে নিশান মমতার

অমিত শাহকে নিশান মমতার

নন্দীগ্রামে গতকাল কেন্দ্রীয় বাহিনী স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে কাজ করেছে বলে সরাসরি অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবারের দিনহাটার সভা থেকে ফের অমিত শাহকে নিশানা করেছেন মমতা। তিনি মোদীকে উদ্দেশ্য করে বলেছেন আগে নিজের স্বরাষ্ট্রমন্ত্রীকে কন্ট্রোল করুন। গতকাল তিনি নন্দীগ্রামে বয়ালের ঘটনা নিয়ে এফআইআর করেছেন বলে জানিয়েছেন। ভোট শেষ হলে গুণ্ডারা কোথায় যায় দেখে নেব । হুঙ্কার দিয়েছেন মমতা।

ওয়েইসিকে নিশানা মমতার

ওয়েইসিকে নিশানা মমতার

হায়দরাবাদ থেকে লোক এসেছে বিজেপি। মুলসিম ভোট ভাগ করতে তাঁকে কাজে লাগাবে গেরুয়া শিবির। দিনহাটার সভা থেকে নাম না করে ওয়েইসিকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেছেন ফুরফুরা শরিফের সঙ্গে হায়দরাবাদ থেকে আসা লোকের কোনও যোগ নেই। তারা কেবল বিজেপিকে সুবিধা পাইয়ে গিতেই রাজ্যে প্রার্থী দিচ্ছে। কাজেই সতর্ক হয়ে ভোট দেওয়ার আবেদন করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+