Cooch Behar Lok Sabha Election Results 2024 LIVE Updates: নিশীথ গড়ে এবার ফুল ফোঁটানোর চ্যালেঞ্জ তৃণমূলের

৯.৩৫- পিছিয়ে আছেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক।

উত্তরবঙ্গের হেভিওয়েট কেন্দ্রগুলির মধ্যে একটা হল কোচবিহার। এবার এই কেন্দ্রে টান টান লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের এই কেন্দ্র স্পর্শকাতর হিসেবেই পরিচিত, যদিও এবার বড় কোনও অশান্তি হয়নি এই কেন্দ্রে।

এবারেও বিজেপি প্রার্থী বিদায়ী সাংসদ নিশীথ প্রামাণিক। তৃণমূলের হয়ে দাঁড়িয়েছেন বিধায়ক জগদীশ চন্দ্র বর্ম বাসুনিয়া। কংগ্রেসের টিকিটে দাঁড়িয়েছেন পিয়া রায় চৌধুরী। নীতীশ চন্দ্র রায়কে টিকিট দিয়েছে ফরওয়ার্ড ব্লক। কোচবিহার কেন্দ্রে বাম শরিক ফরওয়ার্ড ব্লক ও কংগ্রেস একসঙ্গে প্রার্থী দেওয়ার পর থেকেই জোটের কাঁটা জোরদার হয়। ফব এই কেন্দ্রে নীতীশচন্দ্র রায়কে প্রার্থী করেছে। শেষ পর্যন্ত কংগ্রেস এই আসন থেকে প্রার্থীপদ প্রত্যাহার করেনি।

Coochbehar


কোচবিহার ছিল একদা বাম শরীক দল ফরওয়ার্ড ব্লকের শক্ত ঘাঁটি। ২০১৪ সালে লোকসভা নির্বাচনে তাদের কাছ থেকে ছিনিয়ে নেয় তৃণমূল কংগ্রেস। টিএমসি প্রার্থী রেনুকা সিংহ ৫ লক্ষ ২৬ হাজার মানুষের জনসমর্থন পান এই নির্বাচনে। বিজেপির প্রার্থী হেমচন্দ্র বর্মন তৃতীয় স্থান অর্জন করলেও বিজেপির ভোট ১০ শতাংশ বৃদ্ধি পায়। ২০১৯ সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের অধিকারী প্রসাদ চন্দ্রকে ৫২ হাজারের বেশি ভোটে পরাজিত করেন 'একদা তৃণমূল কংগ্রেসের যুবনেতা' বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক।

২০১৯ লোকসভা নির্বাচনে বিজেপির ভোট শতাংশ ছিল ৪৮.৪ শতাংশ, তৃণমূল কংগ্রেসের ভোট শতাংশ ছিল ৪৪.৯ শতাংশ এবং ফরওয়ার্ড ব্লক পেয়েছিল ৩.১ শতাংশ। ২০১৯ সালে এই কেন্দ্রে বিজেপির নিশীথ প্রামাণিক পেয়েছিলেন ৭৩১৫৯৪ ভোট। তৃণমূলের পরেশ অধিকারী পান ৬৭৭৩৬৩ ভোট। ফরওয়ার্ড ব্লকের গোবিন্দ রায় পেয়েছিলেন ৪৬৮১০ ভোট।

শেষ লোকসভার তথ্য অনুয়াযী, এই লোকসভার কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১৮ লক্ষ ৯ হাজার ৫৯৮ ৷ এর মধ্যে মোট পুরুষ ভোটারের সংখ্যা ৯ লক্ষ ৪০ হাজার ৯৪৮ ৷ মহিলা ভোটারের সংখ্যা ৮ লক্ষ ৬৮ হাজার ৬৩২। এই লোকসভায় প্রায় ৫২ শতাংশ তফসিলি মানুষ। এই ৫২ শতাংশের মধ্যে আবার ৩৫ শতাংশ রাজবংশী তফসিলি। এছাড়া ২৬ শতাংশের কাছাকাছি সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটার আছেন।।

কোচবিহারের রাজনীতিতে অনেকটাই মুখ্য ভূমিকা পালন করে রাজবংশীদের মতামত। রাজবংশী মন জিততে বিজেপি রাজ্যসভার সাংসদ করে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন সুপ্রিমো অনন্ত মহারাজ ওরফে নগেন্দ্রনাথ রায়কে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+