Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সিতাইয়ের আক্রান্ত স্বামীজির সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী, দিলেন পাশে থাকার বার্তা

সিতাই রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের মহারাজ স্বামী বিজ্ঞানানন্দ নিগৃহীত৷ বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এবার সেই ঘটনা নিয়ে আসরে নেমে পড়লেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহারাজের সঙ্গে মোবাইল ফোন মারফত কথা বলেন তিনি। পাশে থাকার আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

বুধবার সিতাই রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের মহারাজ স্বামী বিজ্ঞানানন্দের সঙ্গে আজ বুধবার আজ বুধবার কথা বলেছেন মুখ্যমন্ত্রী৷ রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমে গিয়েছিলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তিনিই দুজনের মধ্যে কথা বলিয়ে দেন।

এদিন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী উদয়ন গুহ সিতাই রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমে যান। মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলিয়ে দেন আশ্রমের স্বামীজিকে। ফোনে মুখ্যমন্ত্রী স্বামীজিকে প্রণাম জানান। কোচবিহার গেলে তিনি স্বামীজীর সঙ্গে দেখা করবেন বলেও জানান।

মুখ্যমন্ত্রী স্বামীজিকে জানান, এর পরবর্তীতে আরও যদি কোনও অসুবিধা হলে যেন দ্রুত জানানো হয়। মন্ত্রী উদয়ন গুহ এবং সাংসদ জগদীশ বসুনিয়াকে তিনি যেন জানান। মুখ্যমন্ত্রীর তরফ থেকে স্বামীজীর জন্য বেশ কিছু উপহার পাঠানো হয়। ফোনে স্বামীজি মুখ্যমন্ত্রীকে জানান, ওই উপহার প্রসাদ হিসেবে তিনি গ্রামবাসীদের মধ্যে বিলি করা হবে।

রবিবার অনন্ত মহারাজ ওই আশ্রমে গিয়েছিলেন। সেই সময়ে স্বামীজি আশ্রমে একা ছিলেন। দুজনের মধ্যে কথাবার্তা হচ্ছিল। সেই সময় কোনও বিষয়ে মতান্তর হয়। তারপরেই শুরু হয়ে যায় বিবাদ। স্বামীজিকে গালিগালাজ করা হয় বলে অভিযোগ। তাঁকে মারধরও করা হয়েছে৷ এমন অভিযোগও করা হচ্ছে।

এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসরে নেমে পড়েছেন। পরিস্থিতির গুরুত্ব বুঝে তিনি রামকৃষ্ণ মিশনের স্বামীজির সঙ্গে কথা বলেছেন। বিজেপিকে কোচবিহারে আরও চাপে ফেলার চেষ্টা করতে চাইছে তৃণমূল। এমনই মনে করছে রাজনৈতিক মহল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+