ফের রণক্ষেত্র কালিয়াগঞ্জ, পুড়ছে দোকান! ডিজিকে ব্যবস্থা নিতে বলল মহিলা কমিশন

নতুন করে উত্তেজনা কালিয়াগঞ্জ! আজ শনিবার সকাল থেকেই উত্তেজনা ছিল এলাকায়। কিন্তু বেলা বাড়তেই পরিস্থিতি একেবারে অগ্নিগর্ভ হয়ে ওঠে। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে জড়িয়ে পড়েন উত্তেজিত জনতা। জ্বালিয়ে দেওয়া হয় একের পর এক দোকান। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী।

নামানো হয় র‍্যাফ এবং কমব্যাট ফোর্স। কিন্তু উত্তেজিত জনতাকে সামলাতে রীতিমত হিমশিম খেতে হয় পুলিশ আধিকারিকদের। লাগাতার পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি চলতে থাকে। ঘন্টাখানেক এমন অবস্থা চলার পর ব্যাপক লাঠিচার্জ পুলিশ করে বলে অভিযোগ।

ডিজিকে ব্যবস্থা নিতে বলল মহিলা কমিশন

শুধু তাই নয়, ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেলও। দীর্ঘক্ষণ এমন অবস্থায় চললেও এখনও এলাকায় উত্তেজনা রয়েছে। যদিও বিশাল পুলিশ র‍্যাফ মোতায়েন রয়েছে। অন্যদিকে কালিয়াগঞ্জ থানার সামনেও ব্যাপক উত্তেজনা ছড়ায় এদিন। সকাল থেকেই দোষীদের শাস্তির দাবিতে কালিয়াগঞ্জ থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকেন এপিভিপির সদস্যরা।

তা ঘিরেই উত্তেজনা তৈরি হয়। অন্যদিকে এই ঘটনায় নড়েচড়ে বসল জাতীয় মহিলা কমিশন। রাজ্য পুলিশের ডিজির হস্তক্ষেপ চাওয়া হল কমিশনের তরফে। ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানতে চেয়ে ডিজিকে চিঠি দেওয়া হয়েছে কমিশনের তরফে। পাশাপাশি দ্রুত এই ঘটনায় এফআইয়ার করার কথাও বলা হয়েছে।

অন্যদিকে দোষীদের কড়া শাস্তি দেওয়া হয় সে কথাও রাজ্য পুলিশের ডিজিকে দেওয়া হয়েছে। পাশপাশি কি ব্যবস্থা নেওয়া হয়েছে তাও তিনদিনের মধ্যে জানাতে নির্দেশ দিয়েছে কমিশন। অন্যদিকে এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

আজ শনিবার মৃত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করেন বিজেপি রাজ্য সভাপতি। তাঁর সঙ্গেই ছিলেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী। পাশাপাশি একাধিক বিজেপি নেতৃত্বও তাঁদের সঙ্গে ছিলেন বলে খবর। পরে রায়গঞ্জে এসপি অফিসের সামনে ধর্নায় বসেন বিজেপি নেতা-কর্মীরা।

বলে রাখা প্রয়োজন, নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় শুক্রবার সকাল থেকেেই উত্তেজনা কালিয়াগঞ্জে। ধর্ষণ করে নাবালিকাকে খুনের ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায়। একেবারে মৃতদেহ নিয়ে রাস্তায় বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। এই ঘটনার পরেই উত্তেজনা রয়েছে এলাকাতে। যদিও এই ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+