চোপড়ায় কমিশনের প্রতিনিধিদের দেখে অঝোরে কান্না, বিএসএফের শাস্তির দাবি মমতার
চোপড়ায় চার শিশুর মৃত্যুর ঘটনায় রাজনৈতিক চর্চা চলছে। বৃহস্পতিবার ওই গ্রামে গেলেন পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই বিষয়ে মন্তব্য করেছেন। এদিন তৃণমূল প্রতিনিধি দল রাজ্যপালের সঙ্গে দেখা করেন।
চোপড়া ব্লকের দাসপাড়া অঞ্চলের চেতনাগছে চার শিশু মাটি চাপা পড়ে মারা যায়। মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া। কাঠগড়ায় বিএসএফ। রাজ্য ও কেন্দ্রের মধ্যে টানাপোড়েনও শুরু হয়েছে নতুন করে। মহিলা কমিশনের সদস্যদের সামনে অঝোরে কাঁদেন পরিবারের সদস্যরা৷

বৃহস্পতিবার আবারও গ্রামে এল পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা কমিশনের পাঁচ সদস্যের প্রতিনিধি দল। এ দিন কমিশনের সদস্য তুলিকা দাসের সঙ্গে ছিলেন কমিশনের উপদেষ্টা অনন্যা চক্রবর্তী, সুদেষ্ণা রায় সহ আরও দুই সদস্য।
প্রতিনিধি দলটি বৃহস্পতিবার ১০ টা নাগাদ চেতনাগছ গ্রামে পৌঁছান। তারা প্রথমে পরিবার সঙ্গে কথা বলেন। তারপরে সীমান্তের ওই নালা খননের কাজ ঘুরে দেখেন। ঘণ্টা খানেকের মধ্যেই প্রতিনিধি দলটি গ্রাম থেকে বেরিয়ে যান।
কমিশনের সদস্য তুলিকা দাস বলেন, একটি বসতি এলাকার মধ্যে বিএসএফের এই ধরনের কাজে অতিরিক্ত সতর্কতা অবম্বন করা উচিত ছিল। নালা তৈরির বিষয়ে স্থানীয় প্রশাসনকে পর্যন্ত জানানো হয়নি। কেন্দ্রীয় ও জাতীয় স্তরে বিষয়টি জানানো হবে।
চোপড়ার ঘটনাস্থল পরিদর্শন শেষে বাগডোগরা বিমানবন্দরে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের সদস্যরা। আকস্মিক এই ঘটনা থেকে ২-৩ মাস লাগবে বেরিয়ে আসতে। গতকাল বুধবার বিএসএফের সঙ্গে আলোচনা হয়েছে। বিএসএফ ক্যাম্পের পাশেই মানুষজন রয়েছেন। চারটি পরিবারকে আর্থিক সাহায্য প্রদান করতে হবে।
বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রকে রিপোর্ট আকারে পাঠানো হবে। বিএসএফ ক্যাম্পের পাশে থাকা মানুষের জীবনহানি রুখতে আলোচনা করা হবে। এই ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয়, তাই নিয়ে আলোচনা করা হবে। এমন কথাই কমিশনের তরফে জানানো হয়েছে। তবে বিএসএফের একাধিক বিবৃতি নিয়েও কটাক্ষ করেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের সদস্যরা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন রীতিমতো এই ঘটনা নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন। বাজেট বক্তৃতার সময় তিনি চোপড়ার প্রসঙ্গ উত্থাপন করেন। মুখ্যমন্ত্রী বলেন, ওই বিএসএফের শাস্তি চাই৷ ওরা গেরুয়া রঙের প্যাকেটে মানুষদের জিনিস দিচ্ছে। পুরোপুরি বিজেপির ক্যাম্প করছে বিএসএফ৷
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications