মালদার মানিকচকে লঞ্চ ডুবির ঘটনায় মৃত এক

মালদার মানিকচকে লঞ্চ ডুবির ঘটনায় মৃত এক

মালদার মানিকচকে লঞ্চ ডুবির ঘটনায় মৃত এক। নিখোঁজ আরও বেশ কয়েকজন। ঘটনায় গঙ্গা গর্ভে তলিয়ে যাওয়া লরিগুলিকে উদ্ধারের জন্য ফারাক্কা থেকে নিয়ে আসা হয়েছে হাইড্রোলিক ক্রেন। এখনও পর্যন্ত উদ্ধার করা হয়ে দুটি লরি। রাজ্য ও কেন্দ্রে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা নিখোঁজদের খোঁজে তল্লাশি শুরু করেছে। ঘটনাস্থলে রয়েছে জেলা প্রশাসনের আধিকারিকেরা।

মালদার মানিকচকে লঞ্চ ডুবির ঘটনায় মৃত এক

পুলিশ সুত্রে জানা গিয়েছে, নদী থেকে উদ্ধার হওয়া মৃতের নাম সাইদুল শেখ (১৮)। বাড়ি ঝাড়খন্ডের উদুয়া বাড়ি গ্রামে। পেশায় লরির খালাসী। যদিও পুলিশের নিখোঁজের তালিকায় এর নাম নেই। মৃতের আত্মীয় আজারুল শেখ জানান, সে পাথর বোঝাই লরির খালাসী ছিল। সোমবার পাথরের গাড়ি নিয়ে রাজমহল ঘাট থেকে মালদার মানিকচক ঘাটে লঞ্চে করে আসছিল। এরপর লঞ্চটি উল্টে লরি গঙ্গা গর্ভে তলিয়ে যায়। ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসনের কর্তা ব্যক্তিরা ঘটনাস্থলে ছুটে যায়। শুরু হয় উদ্ধারকার্য।

প্রসঙ্গত, সোমবার রাতে ১০টি লরি ও বেশ কয়েকজনকে নিয়ে রাজমহল ঘাট থেকে মালদার মানিকচক ঘাটে লঞ্চটি আসে। এরপর একটি লরি পার হতেই হঠাৎ লঞ্চটি উল্টে যায়। ঘটনাস্থলে গঙ্গা গর্ভে তলিয়ে যায় আটটি লরি। ভেসে যায় লঞ্চে থাকা যাত্রীরা। ওই দিন রাতেই বেশ কয়েকজনকে উদ্ধার করে। প্রশাসনের কাছে খবর ছিল তিনজন নিখোঁজ রয়েছে। যাদের নাম মন্টু সেখ (৩৪), ময়না শেখ (৪০) তারক কুমার যাদব (৬০)।

যদিও ঘটনার ৭২ ঘন্টা পার হলেও এখনও এদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি। এদিন যে মৃতদেহটি উদ্ধার হয়েছে তার নাম প্রশাসনের কাছে ছিল না। এখনও পর্যন্ত এনডিআরএফ উদ্ধারকার্য চালাচ্ছে। নামানো হয়েছে ডুবুরি। ঘটনাস্থলে উদ্ধার কার্যের তদারকি করছেন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মন্ডল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+