'ধৃতরাষ্ট্র' মমতা, একুশের ভোটে 'মহাভারত' হবেই, হুঙ্কার অর্জুন সিংয়ের

'ধৃতরাষ্ট্র' মমতা, একুশের ভোটে 'মহাভারত' হবেই, হুঙ্কার অর্জুন সিংয়ের

অন্ধ ধৃতরাষ্ট্র হয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধৃতরাষ্ট্রের মতো পুত্রস্নেহে অন্ধ হলে মহাভারত তো হবেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিঁধে মমতাকে নিশানা অর্জুন সিংয়ের। অভিষেককে আক্রমণ করে অর্জুন সিং বলেেছন এবার ভাইপো শব্দটাই কেউ বলতে চাইবেন না। ভাইপো মানেই চোর। সরকার না বদলালে ভাইপো শব্দাটাই আর কেউ বলবে না। ভাইপোকে বাঁচানোর জন্য মমতা গোটা পার্টিটাই উঠিয়ে দিতে চলেছেন।

মমতা 'ধৃতরাষ্ট্র'

মমতা 'ধৃতরাষ্ট্র'

পুত্রমোহে অন্ধ হয়ে গিয়েছেন মমতা। এতোটাই পুত্র মোহ যে পার্টিটাই তুলে দিতে বসেছেন তিনি। কাজেই একুশের বিধানসভা ভোটে মহাভারতের কুরুক্ষেত্র হবেই। মালদহের সভা থেকে এমনই আক্রমণ করেছেন বিজেপি সাংসদ অর্জুন সিং। যাঁদের মমতা গদ্দার ও মীরজাফর বলছেন আসলে মমতা নিজেই বড় গদ্দার বলে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসকেও তুলে দেওয়ার চেষ্টা করেছিলেন মমতা এমনই অভিযোগ করেছেন অর্জুন।

অভিষেককে আক্রমণ

অভিষেককে আক্রমণ

অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ শানাতে ছাড়েননি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি। কটাক্ষ করে অর্জুন সিং বলেছেন, এবার ভাইপো শব্দটাই উঠে যাবে। কেউ আর ভাইপো শব্দটি বলবেন না। কারণ ভাইপো মানেই চোর বোঝাবে। গত কয়েক মাস ধরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে তোলাবাজ ভাইপো বলে আক্রমণ শানিয়ে চলেছেন। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিয়েই তোলাবাজ ভাইপো হঠাও স্লোগান তুলেছেন।

'গদ্দার' মমতা

'গদ্দার' মমতা

দলবদলিদের গদ্দার , মীরজাফর বলে আক্রমণ করে চলেছে তৃণমূল কংগ্রেস। শুভেন্দু অধিকারীকে গদ্দার বলে আক্রমণ শানিয়েছেন তিনি। এই নিয়ে অর্জুন পাল্টা মমতাকে আক্রমণ করে বলেছেন, মমতা সবচেয়ে বড় গদ্দার। তিনি কংগ্রেস দলটাতে তুলে দেওয়ার চেষ্টা করেছিলেন। কখনও এনডিএ-র সাহায্য নিয়েছেন কখনও আবার ইউপিএ সরকারের সাহায্য নিেয়ছেন তিনি।

তৃতীয় হবেন মমতা

তৃতীয় হবেন মমতা

মমতা বন্দ্যোপাধ্যায় এবার ভোটে তৃতীয় হবে মমতা। এমনই দাবি করেছেন অর্জুন সিং। কুণাল ঘোষকে আক্রমণ করতেও ছাড়েননি অর্জুন সিং। তিনি কটাক্ষ করে বলেছেন, কুণাল ঘোষ আগে মমতাকে গ্রেফতার করতে বলতেন। এখন মমতা তাঁকেই দলের মুখপাত্র করেছেন। গতকাল কুণাল ঘোষকে পকেটমার বলে আক্রমণ শানিয়েছেন শোভন চট্টোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+