'বাংলায় বিজেপি গোহারা হারবে, বিরোধিতা করেছে বলে তল্লাশি', মহুয়ার হাত ধরে মোদীর বিরুদ্ধে গর্জন মমতার

কৃষ্ণনগরের সভায় ফের পুরনো ফর্মে দেখা গেল তৃণমূল কংগ্রেস নেত্রীকে। ফের বিজেপির বিরুদ্ধে আগ্রাসী আক্রমণ ছুঁড়ে দিয়েছেন তিনি। মহুয়া মৈত্রের হাত ধরে মোদী সরকারকে তীব্র নিশানা করে তিনি বলেছেন, 'মোদীর বিরোধিতা করেছিল বলে মহুয়াকে টার্গেট করা হয়েছে।'

'ওঁর বৃদ্ধ বাবা-মা কিছু জানে না তাঁদের বাড়িতেও তল্লাশি করেছে ইডি। ওরা চাইছে যেভাবেই হোক মহুয়াকে অসম্মান করা। কিন্তু মহুয়া ওদের জবাব দেবেই। নির্বাচিত হয়ে যাওয়ার পরেও মহুয়াকে ওরা তাড়িয়ে দিয়েছে এতো সাহস। আবার ওকে জিতিয়ে পাঠাতে হবে।' কৃষ্ণনগরের সভা থেকে এমনই হুঙ্কার দিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

India general election 2024

প্রসঙ্গত উল্লেখ্য টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ মহুয়া মৈত্রেকে সাংসদ পদ থেকে বহিষ্কার করা হয়। তারপরে তাঁর বিরুদ্ধে সিবিআই তদন্ত শুরু হয়। ভোট ঘোষণার ঠিক পড়েই মহুয়া মৈত্রর বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। এমনকী তাঁর মা-বাবার বাড়িতেও তল্লাশি চালানো হয়। তারপরে আবার তাঁকে দিল্লিতে তলব করে ইডি।

তাঁর বিরুদ্ধে অভিযোগ দুবাইয়ের ব্যবসায়ী হিরান্দানির কাছ থেকে মোটা টাকার বিনিময়ে সংসদে মোদী সরকারের বিরুদ্ধে প্রশ্ন করতেন মহুয়া। এমনকী হিরান্দানিকে তাঁর সংসদের অ্যাকাউন্টের পাসওয়ার্ডও দিয়েছিলেন তিনি। এই নিয়ে সংসদে নালিশ করেছিলে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তারপরেই তদন্ত কমিটি গঠন করে তদন্ত শুরু হয়।

সাংসদ পদ থেকে বহিষ্কার করা হলেও দল কিন্তু সব সময় মহুয়ার পাশে থেকেছে। এবং লোকসভা ভোটে মহুয়া মৈত্রকে প্রার্থী করে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী। সেই সঙ্গে কৃষ্ণনগর কেন্দ্রে থেকেই প্রচার শুরু করে চমক তৈরি করেছেন মমতা। প্রথম প্রচার থেকেই নিজের আগের ফর্মে দেখা দিয়েছেন তিনি। রীতিমতে মহুয়া মৈত্রকে জেতানোর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন অভিযোগ করেছেন একের পর এক মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে চলেছেন মোদী সরকার। কৃষ্ণনগরের বিজেপি প্রার্থীকে ফোন করে মোদী প্রতিশ্রুতি দিয়েছেন ইডির উদ্ধার করা ৩০০০ কোটি টাকা তিনি তাঁদের ফিরিয়ে দেবেন যাঁরা চাকরি পাওয়ার জন্য অভিযুক্তদের দিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় সেকথা স্মরণ করিয়ে কটাক্ষ করে বলেছেন মোদীর প্রতিশ্রুতি মানেই ভাঁওতা। কেবল ভাঁওতা দিয়ে চলেছেন তিনি।

আগে বলেছিলেন সকলের অ্যাকাউন্টে টাকা দেবেন কেউ একটা টাকাও পাননি। আবার বলেছিলেন ১ কোটি চাকরি দেবেন। কেউ চাকরি পাননি। কাজেই এবারও তিনি ভাঁওতা দিচ্ছেন বলে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে তৃণমূল কংগ্রেস নেত্রী কৃষ্ণনগরের বিজেপি প্রার্থীকেও নিশানা করেছেন। তিনি বলেছেন ভুলে যাবেন না কারা ব্রিটিশদের তোষণ করেছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে কৃষ্ণনগর রাজবাড়ির রাজমাতাকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+