প্রাক্তন আইপিএস নজরুল ইসলামকে বেধড়ক মারধরের অভিযোগ

প্রাক্তন আইপিএস নজরুল ইসলামকে বেধড়ক মারধরের অভিযোগ

সোসাইটি পরিচালিত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্ষমতার দখল নিয়ে বিবাদের জেরে মুর্শিদাবাদের ডোমকলে প্রাক্তন আইপিএস নজরুল ইসলামকে বেধড়ক মারধর ও প্রকাশ্যে হেনস্থা করার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের ডোমকল পুরসভার কাউন্সিলর মাজিদুল শেখ ও তার কাকার বিরুদ্ধে।

প্রাক্তন আইপিএস নজরুল ইসলামকে বেধড়ক মারধরের অভিযোগ

ঘটনায় দুই অভিযুক্ত সহ হামলাকারীদের বিরুদ্ধে ডোমকল থানায় এফ আই আর দায়ের করেছেন ১৯৮১ এর ব্যাচের অবসরপ্রাপ্ত আই পি এস অফিসার ডঃ নজরুল ইসলাম। অভিযোগ গ্রামের বাড়ি ডোমকল বসন্তপুরে তিনি তার উপার্জিত অর্থ ও অনুদানের মাধ্যমে বসন্তপুর এডুকেশন সোসাইটি নামের এক অসরকারী সংস্থা খুলে একটি ইঞ্জিয়ারিং কলেজ, একটি সাধারণ ডিগ্রি কলেজ ও হায়ার সেকেন্ডারি স্কুল পরিচালনা করেন তিনি। ওই সোসাইটির বোর্ড কার দখলে থাকবে তা নিয়ে স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতাদের সাথে বিবাদের শুরু হয় বেশ কিছুদিন আগে থেকেই।

আজ দুপুরে স্কুলের গার্জেন মিটিংয়ের সময় অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর মাজিদুল শেখ, ও তার কাকা সহ দুষ্কৃতিবাহিনী জোর করে ঢুকে ওই প্রাক্তন ওই পুলিশ কর্তাকে বেধড়ক মারধোর শুরু করে। তিনতলার অফিস থেকে তাকে টেনে হিচড়ে নামিয়ে স্কুলের অভিভাবকদের সামনেই হেনস্থাও করা হয় বলে তিনি এফ আই আরে উল্লেখ করেছেন। ঘটনার পর উপস্থিত অভিভাবকেরা তাকে উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। যদিও এ ঘটনায় জড়িয়ে থাকার অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+