ভোট পরবর্তী হিংসা মামলায় আরও একটি এফআইআর দায়ের সিবিআইয়ের
ভোট পরবর্তী হিংসা মামলায় আরও একটি এফআইআর দায়ের সিবিআইয়ের
ভোট পরবর্তী হিংসার ঘটনায় আরও একটি এফআইআর দায়ের করল সিবিআই। এবার নদিয়া জেলায় বিজেপি কর্মী খুনের ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে। নদিয়ীর বাসিন্দা পূর্ণিমাদেবীর অভিযোগের প্রেক্ষিতে এই এফআইআর দায়ের করা হয়েছে। পূর্ণিমাদেবী অভিযোগ করেছেন পেশায় টোটো চালক তাঁর স্বামী। বিজেপি সমর্থক ছিলেন তিনি। তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতিরা তাঁকে খুন করেছে।

গত ১৮ এপ্রিল ভোট পরবর্তী হিংসায় খুন হয়েছিলেন তিনি। নদিয়ার কাঞ্চনগরের বাসিন্দা তিনি। টোটো নিয়ে বাড়ি ফেরার পথে তাঁর উপর হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা। এলাকায় বিজেপি কর্মী হিসেবেই পরিচিত ছিলেন নারায়ণ দে। এমনই জানিেয়ছেন তাঁর স্ত্রী পূর্ণিমা দেবী। তিনি অভিযোগ করেছেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা রাতের অন্ধকারে তাঁকে ঘিরে ধরে তাঁকে মারতে শুরু করে । পুলিশ ঘটনাস্থলে পৌছে নারায়ণ দে সহ সেখানে গণ্ডগোলে সামিল সকলকে গ্রেফতার করে।
পূর্ণিমা দেবী অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতিদের মারে অসুস্থ হয়ে পড়েছিলেন নারায়ণ দে। জেল থেকে জামিন পাওয়ার পর আরও অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় বর্ধমানের খোসবাগানের মাদারল্যান্ড নার্সিংহোেম ভর্তি করা হয় তাঁকে। সেখান থেকে বোরহাটের স্কাইলার্ক নার্সিংহোমে ভর্তি করা হয়। চিকিৎসকরা জবাব দিয়ে দিলে তাঁকে বাড়ি নিয়ে আসেন পরিবারের লোকেরা। ৬ মে মারা যান তিনি।
সিবিআইয়ের তদন্তকারীদের পূর্ণিমা দেবী জানিয়েছেন স্বামীর মৃত্যুর পর তাঁর শেষকৃত্যের কােজ ব্যাস্ত হয়ে পড়েছিলেন তিনি। পুলিশের কাছে অভিযোগ জানানোর সময় পাননি তিনি। সিবিআই ভোট পরবর্তী হিংসার ঘটনার তদন্তে তাঁদের বাড়ি গিেয়ছিল। সেখানেই পূর্ণিমা দেবী অভিযোগ জানান তদন্তকারীদের। তাঁর অভিযোগের প্রেক্ষিতে নতুন করে এফআইআর দায়ের করে সিবিআই। ৩০২ ধারায় খুনের মামলা দায়ের করেছে সিবিআই।
প্রসঙ্গত উল্লেখ্য একুশের বিধানসভা নির্বাচনে বিজেপি হারের পরেই ভোট পরবর্তী হিংসা নিয়ে তৎপর হয়েছিল বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যন্ত এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। রাজ্যপাল জগদীপ ধনখড় এই নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নালিশ ঠুকেছেন। হাইকোর্টে ভোট পরবর্তী হিংসা নিয়ে মামলাও হয়েছে। সেই মামলাতেই হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ। ইতিমধ্যেই ভোট পরবর্তী হিংসার ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে সিবিআই। একাধিক জেলায় সিবিআইয়ের তদন্তকারীরা ঘুরে ঘুরে তদন্ত করছেন।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications