ফের নদিয়ায় দলবদলের ঢল নামল, বাম-কং-তৃণমূল ছেড়ে দলে দলে বিজেপিতে যোগ

ফের নদিয়ায় দলবদলের ঢল, বাম-কং-তৃণমূল ছেড়ে দলে দলে বিজেপিতে যোগ

নদিয়ায় অব্যাহত দলবদল। নদিয়া জেলা জুড়ে প্রতিদিনই যোগদান কর্মসূচি চলছে। বুধবারও নদিয়া দক্ষিণ এলাকায় তৃণমূল কংগ্রেস, কংগ্রেস, সিপিএম থেকে প্রায় ছয় শতাধিক কর্মী-সমর্থক যোগ দিলেন বিজেপিতে।

জগন্নাথের হাত ধরে দলবদল

জগন্নাথের হাত ধরে দলবদল

এদিন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের হাত ধরেই হয়েছে এই দলবদল। প্রথমে, বৈদ্যপুরে অনুষ্ঠিত একটি রক্তদান শিবিরে দলীয় কার্যকর্তাদের উদ্যোগে যোগদান কর্মসুচি হয়।

নদিয়ায় বিজেপিতে যোগ

নদিয়ায় বিজেপিতে যোগ

পরে নদিয়ার রাউতারি গ্ৰাম পঞ্চায়েতের তাঁতিগাছি গ্ৰামে সংসদ জগন্নাথ সরকারের হাত ধরে প্রায় তিন শতাধিক কর্মী সমর্থক বিজেপিতে যোগদান করেন। এছাড়াও চাকদহ শহরের রায়ভবনে যোগদানের ভিড় ছিল চোখে পড়ার মতো। দল পরিবর্তন করে বিজেপিতে যোগদান করেন প্রায় শতাধিক কর্মী সমর্থক।

বিজেপিতে স্বাগত নতুনদের

বিজেপিতে স্বাগত নতুনদের

এদিন দলে আসা নতুনদের স্বাগত জানান সাংসদ জগন্নাথ সরকার। তিনি বলেন, দিনের শেষ যোগদান কর্মসূচি হয় রানাঘাট শহরে। শাসকদলের সীমাহীন সন্ত্রাস ও দুর্নীতির জন্য তৃনমূল দল ছেড়ে বিজেপিতে যোগদানের এত আগ্ৰহ বলে সাংসদ জানান।

তৃণমূল ছেড়ে বিজেপিতে

তৃণমূল ছেড়ে বিজেপিতে

বিজেপি বিধায়ক আশিস কুমার বিশ্বাস দাবি করেন, বিজেপির সভা ঘিরে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত আগ্ৰহই প্রমাণ করে দেয় যে, রাজ্যের মানুষ আর তৃণমূলের অপশাসন বরদাস্ত করতে চাইছে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+