৩০ বছরের কেরিয়ারের অবসান! অবসর ঘোষণা আন্ডারটেকারের, ফের কি ফিরবেন ডেডম্যান?

৩০ বছরের কেরিয়ারের অবসান! অবসর ঘোষণা আন্ডারটেকারের, ফের কি ফিরবেন ডেডম্যান?

অবশেষে ৩ দশক পর পেশাদার রেসলিং থেকে অবসর নিয়ে ফেললেন 'দ্য আন্ডারটেকার'। প্রায় ৩০ বছর রেসলিং রিংয়ে রাজত্ব রয়েছেন ডব্লিউ ডব্লিউ ইয়ের হল অফ ফেম আন্ডারটেকার। দীর্ঘ কেরিয়ারকে এবার বিদায় জানালেন তিনি। রেসলিং দুনিয়ায় শেষ হল এক অধ্যায়। রবিবার ডব্লিউ ডব্লিউ ইয়ের এক তথ্যচিত্রের মাধ্যমে আন্ডারটেকারের অবসরের খবর জানা যায়।

কেন অবসর

কেন অবসর

জানা গিয়েছে ৫৫ বছরের চ্যাম্পিয়ন রেসলার পরিবারের সঙ্গে এখন সময় কাটাতে চান। সেই কারণেই রেসলিং দুনিয়ায় থেকে নিজের দস্তানা খুলে রাখলেন তিনি।

আন্ডারটেকার কী জানিয়েছেন

আন্ডারটেকার কী জানিয়েছেন

তথ্যচিত্র 'দ্য লাস্ট রাইড' এর শেষ এপিসোডে আন্ডারটেকার নিজেই নিজের অবসরের কথা জানিয়েছেন, রেসেলমেনিয়াতে এ জে স্টাইলসের বিরুদ্ধে ম্যাচই আমার কেরিয়ারের শেষ ম্যাচ ছিল। আপাতত ব্যক্তিগত ভাবে আর রিংয়ে ফেরার ইচ্ছে নেই। রিংকে কখনও বিদায় বলা উচিত নয়, কিন্তু আমার আর রিংয়ে ফেরার কোনও ইচ্ছে নেই। '

ভবিষ্যতে ফের রিংয়ে ফেরার সম্ভাবনা

ভবিষ্যতে ফের রিংয়ে ফেরার সম্ভাবনা

নিজের বক্তব্য ভবিষ্যতে ফের রিংয়ে ফেরার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না আন্ডারটেকার। বক্তব্য 'আপাতত' শব্দের উল্লেখ করেছেন তিনি। যে থেকে অনেকেই আন্দাজ করছেন ফের কোনও চমক দিয়েছে ডব্লিউ ডব্লিউ ইতে 'ডেড ম্যান' ফিরে আসতে পারেন। অনেকে এতও আন্দাজ করছেন ২০২০ সালে রেসেলমেনিয়াতেই তিনি ফিরতে পারেন।

আন্ডারটেকারের আসল নাম

আন্ডারটেকারের আসল নাম

আন্ডারটেকার নামে পরিচিত মার্কিন যুক্তরাষ্ট্রের পেশাদার রেসলারের আসল নাম মার্ক ক্যালাওয়। ১৯৯০ সালে আন্ডারটেকার ডব্লিউ ডব্লিউতে অভিষেক করেন।

টুইটার ফ্যানেরা কী লিখলেন

টুইটার ফ্যানেরা কী লিখলেন

ডব্লিউ ডব্লিউ ই দেখেন বা দেখেন না, কম বেশি সবাই আন্ডারটেকারের নামের সঙ্গে পরিচিত। তাঁর অবসরের খবরে সোশ্যাল মিডিয়ায় #ThankYouTaker ট্রেন্ড শুরু হয়েছে। ভক্তেরা অনেকেই তাঁকে ফিরে রিংয়ে ফিরে আসার অনুরোধ জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+