Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

প্যারা ব্যাডমিন্টনে সোনা জয়ী মানসী যোশীকে টুইটারে তারকাদের শুভেচ্ছা


 পিভি সিন্ধুর মতো তিনিও বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন ভারতীয় শাটলার। শুধু সিন্ধুর সঙ্গে তাঁর তফাত, ইলেক্ট্রিক পা নিয়েও প্যারা ইভেন্টে সোনার পদক জিতেছেন মানসী যোশী।

পিভি সিন্ধুর মতো তিনিও বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন ভারতীয় শাটলার। শুধু সিন্ধুর সঙ্গে তাঁর তফাত, ইলেক্ট্রিক পা নিয়েও প্যারা ইভেন্টে সোনার পদক জিতেছেন মানসী যোশী। সোশ্যাল মিডিয়ায় তাঁকে সম্মান জানাতে কোনও কসুর করলেন না দেশের তারকা নেটিজেনরা।

মেক্সিকোয় পৌঁছলেন মোদী

মেক্সিকোয় পৌঁছলেন মোদী

পাঁচ দেশের সফরে অন্তিম লগ্নে এসে এদিন দক্ষিণ আমেরিকার দেশ মেক্সিকো পৌঁছলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সোনার মেয়ে মানসী

সোনার মেয়ে মানসী

জাপানের নোজোমি ওকুহারাকে ২১-৭, ২১-৭ গেমে উড়িয়ে প্রথম ভারতীয় হিসেবে বিশ্ব ব্যাডমিন্টন চ্য়াম্পিয়ন হয়েছেন পিভি সিন্ধু। একই ভাবে বিশ্ব প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে তিন বারের বিশ্ব চ্যাম্পিয়ন, স্বদেশী পারুল পারমারকে ২১-১২, ২১-৭ গেমে হারিয়ে সোনা জেতেন মানসী যোশী।

মাল্যকে প্রত্যর্পণের প্রক্রিয়া চলছে

মাল্যকে প্রত্যর্পণের প্রক্রিয়া চলছে

ইউবি গোষ্ঠীর প্রধান বিজয় মাল্যকে প্রত্যর্পণের সবরকম ব্যবস্থার জন্য ইংল্যান্ডের সরকারের কাছে আর্জি জানানো হয়েছে বলে কেন্দ্রীয় সূত্রে জানা গিয়েছে। এই আইনি প্রক্রিয়া খানিক সময়সাপেক্ষ বলেও মত কেন্দ্রীয় আধিকারিকদের।

কিরণ বেদীর শুভেচ্ছা

ইলেক্ট্রিকের পা ব্যবহার করেও বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন হওয়া মানসী যোশীকে টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন পদুচেরির রাজ্যপাল তথা দেশের প্রাক্তন আইপিএস কিরণ বেদী।

ভারতীয় মৎস্যজীবী আটক

ভারতীয় মৎস্যজীবী আটক

একটি মাছ ধরার বোট ও ৬ জন ভারতীয় মৎস্যজীবীকে আটক করল শ্রীলঙ্কার জলসেনা। অবৈধভাবে তাদের জলসীমান্তে ঢুকে পড়ার অভিযোগ রয়েছে ভারতীয় মৎস্যজীবীদের বিরুদ্ধে।

তাপসী পান্নুর বাহবা

বলি তারকা তাপসী পান্নু টুইটারে লিখেছেন যে প্যারা ব্য়াডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়ন মানসী যোশীর কৃতিত্ব যেন কেউ না ভোলেন।

গুলিবিদ্ধ বিহারের ডেপুটি মেয়র

গুলিবিদ্ধ বিহারের ডেপুটি মেয়র

বিহারের ডেপুটি মেয়র বসন্ত সিংকে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী গুলি করে পালিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে পাটনার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রভাসের শুভেচ্ছা

প্যারা ব্য়াডমিন্টন চ্য়াম্পিয়নশিপে সোনা জেতা মানসী যোশীকে পিভি সিন্ধুর সমান মর্যাদা দেওয়ার আবেদন জানিয়েছেন অভিনেতা প্রভাস।

যোগদিবসে সরকারি ছুটি

যোগদিবসে সরকারি ছুটি

এবছর আন্তর্জাতিক যোগদিবসের দিন অর্থাৎ ২১ জুন সরকারি ছুটি ঘোষণা করতে পারে কেন্দ্র। সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে।

বিহারে নীলগাই হত্যা, ক্ষুব্ধ মানেকা গান্ধী

বিহারে নীলগাই হত্যা, ক্ষুব্ধ মানেকা গান্ধী

ফসল নষ্টের অজুহাতে ভাড়াটে শিকারি এনে বিহারের মোকামায় ২৫০টির বেশি নীলগাইকে গুলি করে হত্যা করা নিয়ে চরম ক্ষুব্ধ নারী ও শিশু কল্যাণমন্ত্রী মানেকা গান্ধী। তিনি সরাসরি তোপ দেগেছেন কেন্দ্রীয় পরিবেশমন্ত্রকের দিকে।

মাকে দেখতে হাসপাতালে কুণাল

মাকে দেখতে হাসপাতালে কুণাল

অসুস্থ মাকে দেখতে হাসপাতালে যাওয়ার জন্য দু'ঘণ্টার প্যারোল পেলেন সারদা মামলায় ধৃত কুণাল ঘোষ। প্রেসিডেন্সি জেল থেকে গিয়ে মধ্য কলকাতার একটি হাসপাতালে নিজের মাকে দেখে আসেন তিনি।

ইন্দোনেশিয়ায় ফের ভূমিকম্প

ইন্দোনেশিয়ায় ফের ভূমিকম্প

ইন্দোনেশিয়ায় ফের ভূমিকম্প। এবার রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.২। ক্ষয়ক্ষতির পরিমাণ বিশেষ জানা যায়নি। ভূমিকম্পপ্রবণ ইন্দোনেশিয়া বারবারই কম্পনে কেঁপে ওঠে।

বীরভদ্রের হাজিরা

বীরভদ্রের হাজিরা

আয়বিহীন সম্পত্তি মামলায় হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং হাজিরা দিলেন সিবিআইয়ের কাছে।

বাগদাদে গাড়িবোমা বিস্ফোরণ

বাগদাদে গাড়িবোমা বিস্ফোরণ

বাগদাদের পূর্ব অঞ্চলে গাড়ি বোমা বিস্ফোরণে ৮ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+