চায়না ওপেনের ব্যর্থতা ভুলে কোরিয়া ওপেনে নামছেন সিন্ধু
চায়না ওপেনের ব্যর্থতা ভুলে মঙ্গলবার কোরিয়া ওপেনে নামতে চলেছেন পি ভি।
ব্যাডমিন্টনের বিশ্বচ্যাম্পিয়নশিপ জয়ের পর চায়না ওপেনে হতশ্রী পারফর্ম্যান্স। প্রি-কোয়ার্টার পর্ব থেকে বিদায় নেন বিশ্বের পাঁচ নম্বর মহিলা ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধু। এই হারের ধাক্কা ভুলে এবার মঙ্গলবার থেকে নতুন লক্ষ্যে নেমে পড়ছেন পুসারলা। চায়না ওপেনের ব্যর্থতা ভুলে মঙ্গলবার কোরিয়া ওপেনে নামতে চলেছেন পি ভি।

বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পরের টুর্নামেন্ট চায়না ওপেনে শুরুটা ভালো করলেও প্রি-কোয়ার্টারেই থামতে হয়েছিল। ম্যাচে এগিয়ে থাকা অবস্থায় পর্নপাই চচুয়ংয়ের কাছে হেরে বসেন ভারতীয় শাটলার। ৫০ মিনিটের লড়াই শেষে থাইল্যান্ডের পর্নপাইয়ের পক্ষে ম্যাচের ফল ছিল ১২-২১, ২১-১৩, ২১-১৯। গত সপ্তাহের এই হার অবশ্য অতীত। ব্যাডমিন্টন শার্কিটে নতুন করে শুরু করতে চাইছেন সিন্ধু। গত বছর কোরিয়া ওপেনের সোনা জিতেছিলেন। এবারও সেই লক্ষ্য নিয়েই শুরু করতে চান ২৬ বছরের ভারতীয় শাটলার।
কোরিয়া ওপেনে সিন্ধুর প্রথম রাউন্ডে প্রতিপক্ষ মার্কিন ব্যাডমিন্টন তারকা ঝাং বেউওয়েন। প্রসঙ্গত বাসেলে বিশ্ব চ্যাম্পিয়নশিপের আসরে এই প্রতিদ্বন্দ্বীকে হারিয়েছেন সিন্ধু।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications