কীভাবে নিজেকে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার জন্য প্রস্তুত করেছিলেন সিন্ধু, ফাঁস ভিডিও
কঠোর সাধনা ও পরিশ্রমের ফল ফেলেন পি ভি সিন্ধু। জাপানের শাটলার ওকুহারাকে ২১-৭, ২১-৭ ব্যবধানে হারিয়ে রবিবার প্রথম ভারতীয় হিসেবে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন পুসারলা। এবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল সিন্ধুর
কঠোর সাধনা ও পরিশ্রমের ফল ফেলেন পি ভি সিন্ধু। জাপানের শাটলার ওকুহারাকে ২১-৭, ২১-৭ ব্যবধানে হারিয়ে রবিবার প্রথম ভারতীয় হিসেবে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন পুসারলা। এবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল সিন্ধুর ওয়ার্কআউট ভিডিও।
|
সিন্ধুর ফিটনেস রহস্য ফাঁস
বিশ্বচ্যাম্পিয়ন সিন্ধুর প্রতিদিনের একটি ওয়ার্ক আউট ভিডিও পোস্ট করেছেন ব্যবসায়ী আনন্দ মাহিন্দ্রা। সেই ভিডিওতে দেখা যাচ্ছে ক্ষিপ্রতা বাড়াতে ফিটনেস নিয়ে মারাত্মক রকম পরিশ্রম করেছেন হায়দরাবাদী শাটলার। তাঁর ফিটনেস নিয়ে এই সাধনা দেখে মুগ্ধ হয়ে আনন্দ মাহিন্দ্রা লিখেছেন, 'অমানষিক, ভিডিও দেখ ক্লান্ত হয়ে পড়লাম। বিশ্বচ্যাম্পিয়ন হতে গেলে কী কসরত করতে হয়,দেখে নিন।'
— Kiritdan Gadhavi (@yourcharan1967) August 28, 2019 |
অনুপ্রেরণা পেতে সিন্ধুর ওয়ার্কআউট ভিডিও দেখল চার লক্ষের বেশি নেটিজেন
ফিটনেসকে অন্য পর্যায় নিয়ে যেতে কঠোর সাধনা করেছেন সিন্ধু। ইতিমধ্যেই মোটিভেশনাল সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ৪ লক্ষ্যের বেশি নেটিজেন দেখে ফেলেছে।
|
দেশে ফেরার পর সিন্ধুকে ঘিরে শুভেচ্ছার জোয়ার
সোমবার রাতে দেশে ফিরেছেন সিন্ধু।এরপর মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণ রক্ষা করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন পুসারলা। এরপর ক্রীড়ামন্ত্রী কিরন রিজিজুর সঙ্গে দেখা করেন তিনি। বিশ্ব ব্যাডমিন্টন চ্য়াম্পিয়নশিপ জিতে দেশে ফিরে শুভেচ্ছার বন্যায় ভেসে যাচ্ছেন সোনার মেয়ে পুসারলা।












Click it and Unblock the Notifications