Viswanathan Anand: অঙ্কের মেধাবী ছাত্র থেকে দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন, আনন্দের জীবন যেন রূপকথার এক অধ্যায়
ভারতীয় খেলাধুলার জীবন্ত কিংবদন্তিদের মধ্যে একজন বিশ্বনাথন আনন্দ। ক্রিকেট, ফুটবল বা টেনিস না খেলেও যে ভারতে তারকা হওয়া যায় এবং কিংবদন্তির মর্যাদা লাভ করা যায় তা প্রমাণ করে দিয়েছেন তামিলনাড়ুর এই দাবাড়ু। ৬৪ খোপের খেলায় তিনি দেশকে বিশ্বমঞ্চে একাধিক সাফল্য এনে দিয়েছেন। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন আনন্দ জীবনের খাতায় ৫৪ বছর পূর্ণ করলেন।
ক্রিকেট, ফুটবলের দেশ ভারতবর্ষে দাবার মতো খেলাকে জনপ্রিয় করে তোলার নেপথ্যে বড় অবদান রয়েছে বিশ্বনাথন আনন্দের। ১৯৬৯ সালের ১১ ডিসেম্বর তামিলনাড়ুতে জন্ম হয়েছিল হয়েছিল আনন্দের। পিতা ও মাতার নাম যথাক্রমে বিশ্বনাথন আইয়ার ও মাতার নাম সুশীলা বিশ্বনাথন । পরবর্তীকালে তিনি ভারতের চেজ গ্র্যান্ড মাস্টার হয়ে ওঠেন এবং তিনি বিশ্বদাবা চ্যাম্পিয়ান হয়েছিলেন ।

র্যা পিড দাবায় বিশ্বসেরা হয়েছেন ২০০৩ সালে । চেজ অস্কার জিতেছেন চার বার ১৯৯৭ , ১৯৯৮ , ২০০৩ , ২০০৪ সালে । কোরাস . চ্যাম্পিয়নশিপ ৫ বার খেতাব জিতেছেন ।প্রসঙ্গত বলা যায় যে , ১৯৮৭ সালে বিশ্বনাথন আনন্দ হলেন প্রথম ভারতীয় গ্রান্ড মাস্টার । বিশ্বনাথন আনন্দকে ১৯৯২ সালে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারে পুরস্কৃত করা হয় । এছাড়াও পদ্মশ্রী, পদ্মভূষণ সম্মানও পান তামিল এই দাবাড়ু।
২০০০, ২০০২, ২০০৭, ২০০৮, ২০১০ এই পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হন ভারতীয় এই দাবাড়ু। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন আনন্দ খেতাব হারান ম্যাগনাস কার্লসেনের কাছে। ২০১১ সালের মার্চ মাসে ২৮১৭ পয়েন্ট নিয়ে এলো রেটিংয়ে পৌঁছে যান আনন্দ।












Click it and Unblock the Notifications