Norway Chess: রাজার মতো জয়ের ছন্দে ফিরলেন আনন্দ, হারালেন বিশ্ব চ্যাম্পিয়ন কার্লসেনকে
Norway Chess: রাজার মতো জয়ের ছন্দে ফিরলেন আনন্দ, হারালেন বিশ্ব চ্যাম্পিয়ন কার্লসেনকে
ক্লাসের আগে বয়স যে সংখ্যা ছাড়া আর কিছুই নয় তা ফের প্রমাণিত। নরওয়ে দাবা টুর্নামেন্টে পঞ্চম রাউন্ডে বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে শীর্ষ স্থানে উঠে এলেন বিশ্বনাথন আনন্দ।

বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা দাবাপ্রেমীদের এক রোমহর্ষকর উত্তেজন ম্যাচ উপহার দিয়েছেন আনন্দ এবং কার্লসেন। দাবাপ্রেমীরা সাক্ষী থাকলো দুই যুযুধান প্রতিপক্ষ মুখোমুখি হতে খেলার স্তর কোন উচ্চতায় পৌঁছতে পারে।
উভয়ের ৪০টি চালের পরেও কোনও ফলাফল বের না হওয়ায় ম্যাচ গড়ায় আর্মাগেডনে (সাডেন ডেথ)। আর্মাগেডন চলাকালীন ৫০তম চালে কার্লসেনের বিরুদ্ধে জয় নিশ্চিত করেন ভিশি আনন্দ।
ঐতিহ্যশালী এই নরওয়ে দাবা টুর্নামেন্টে প্রতিপক্ষের বিরুদ্ধে এই রুদ্ধশ্বাস জয়ের ফলে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে উঠে এসেছেন আনন্দ। অপর দিকে, প্রাক্তন বিশ্ব ক্রমতালিকায় শীর্ষে স্থানে থাকা আনন্দের কাছে হারলেও ০.৫ পয়েন্টেই পিছিয়ে রয়েছে কার্লসেন। ৯.৫ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন নরওয়ের এই তারকা দাবাড়ু।
এই ইভেন্টে প্রথম তিন রাউন্ডে অপরাজিত থাকলেও চতুর্খথ রাউন্ডে ওয়েসলি সো-র বিরুদ্ধে ধাক্কা খেতে হয় বিশ্বনাথন আনন্দকে। পঞ্চম রাউন্ডে হারের ধাক্কা কাটিয়ে তিনি ফিরে এলেন রাজার মতো। বিশ্বের এক নম্বর দাবাড়ুকে হারিয়ে ফের স্ব-মহিমায় ফিরলেন পদ্মশ্রী, পদ্ম ভূষণ, পদ্ম বিভূষণে সম্মানিত এই দাবাড়ু। এই প্রতিযোগীতায় এখনও চার রাউন্ডের ম্যাচ বাকি রয়েছে। এর আগে তিনি পরাজিত করেছেন ম্যাক্সিম ভাচেয়র- লাগরেভ (ফ্রান্স), ভেসলিন টোপালোভ (বুলগেরিয়া) এবং হাও ওয়াংকে (চিন)।
আনন্দ এবং কার্লসেন প্রথম দুই দখল করে রেখেছেন। তৃতীয় স্থানে যৌথ ভাবে রয়েছেন ওয়েসলি (আমেরিকা) এবং শাক্রিয়ার মামেদিয়ারোভ (আজারবাইজান)।
-
ধর্ষণ মামলায় বড় নির্দেশ! নির্যাতিতার নাম-পরিচয় গোপন রাখতেই হবে, দেশের সব হাই কোর্টকে জানাল সুপ্রিম কোর্ট -
কাল শুরু আইপিএল, আরসিবির সামনে সানরাইজার্স, ফোকাসে বিরাট -
আজ থেকেই ফের বদলাবে আবহাওয়া, ঝড় বৃষ্টির সতর্কতায় দক্ষিণবঙ্গের একাধিক জেলা -
পেট্রোল-ডিজেলে শুল্ক কমলেও আপনি কেন একই দামে জ্বালানি কিনছেন জানেন? -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
থামছে না সংঘর্ষ! আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত্যু, যুদ্ধের বলি আরও এক ভারতীয় -
আজ থেকেই ফের বদলাবে আবহাওয়া, ঝড় বৃষ্টির সতর্কতায় দক্ষিণবঙ্গের একাধিক জেলা -
ভারতের জ্বালানি নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ, কী জানাল কেন্দ্র -
চরম বিভ্রান্তি! ১৩ লাখ, ৮ লাখ নাকি ১৪ লাখ? ভোটার তালিকা নিয়ে ধোঁয়াশা চরমে, নীরব নির্বাচন কমিশন -
নির্বাচন ঘিরে নয়া পদক্ষেপ! একসাথে ২৩ রিটার্নিং অফিসার বদল, ভবানীপুর ইস্যুতে সরব তৃণমূল -
বিবাহিত পুরুষের লিভ-ইন সম্পর্ক কোনও অপরাধ নয়, কোন প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের? -
যুদ্ধের আবহে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক মোদীর, ভোটমুখী রাজ্যগুলির মুখ্য সচিবদের নিয়ে হবে আলোচনা









Click it and Unblock the Notifications