Bajrang Puniya: নাডার পর এবার বিশ্ব কুস্তি সংস্থার সাসপেনশন, বড় সিদ্ধান্ত বজরং পুনিয়ার, অবাক সাইয়ের ভূমিকায়
Bajrang Puniya: ভারতীয় কুস্তিতে বিতর্ক যেন থামার নয়। ডোপ টেস্ট দিতে অস্বীকার করেছেন, এই কারণে বজরং পুনিয়াকে সাসপেন্ড করার কথা জানিয়েছিল নাডা।
সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে, ২০২৪ সালের বাকি সময়টা বজরংকে সাসপেন্ড করে দিল বিশ্ব কুস্তির সর্বোচ্চ নিয়ামক সংস্থা ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং। যদিও বজরংয়ের পাশে দাঁড়াল সাই।

নাডার সিদ্ধান্তের পরও সাই বজরংয়ের বিদেশে অনুশীলনের জন্য ৯ লক্ষ টাকা মঞ্জুর করেছে। গত ২৩ এপ্রিল নাডা বজরংকে সাসপেন্ড করেছিল। অভিযোগ, ১৮ এপ্রিল তিনি কোথায় থাকবেন সে সম্পর্কে জানাতে বলা হয়েছিল বজরংকে। ডোপ টেস্টের জন্যই বজরংকে এই নোটিশ পাঠানো হয়। কিন্তু উত্তর দেননি দেশের তারকা কুস্তিগীর।
টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন বজরং। যদিও বজরং তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন। তিনি জানান, ডোপ পরীক্ষার জন্য নমুনা দিতে তাঁর আপত্তি নেই। উল্টে ডোপ কন্ট্রোল অফিসারের কাছে দেখতে চান তাঁর নমুনা নিতে কোন কিট আনা হয়েছিল সে সংক্রান্ত বিস্তারিত তথ্য।
বজরং পিটিআইকে জানিয়েছেন, ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং থেকে তাঁকে কিছু জানানো হয়নি। যদিও বজরংয়ের প্রোফাইলে গেলে দেখা যায় তাঁকে ৩১ ডিসেম্বর অবধি সাসপেন্ড করা হয়েছে। ডোপিং বিরোধী নিয়ম লঙ্ঘনের জন্য নাডা যে বজরংকে সাসপেন্ড করেছে সেই তথ্যও কারণ হিসেবে দেখানো হয়েছে।
নাডার সাসপেনশনের পর মিশন অলিম্পিক সেল গত ২৫ এপ্রিল বৈঠকের পর জানায় বজরংয়ের জন্য ৮ লক্ষ ৮২ হাজার টাকা ও বিদেশে যাওয়ার বিমান ভাড়া মঞ্জুর করা হয়েছে। ২৮ মে থেকে রাশিয়ায় অনুশীলন করার কথা ছিল বজরংয়ের। বজরংয়ের স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ কাজি কিরণ মুস্তাফা হাসান ও স্পারিং পার্টনার জিতেন্দর যাতে বজরংয়ের সঙ্গে থাকতে পারেন সে বিষয়েও অনুমোদন মিলেছিল।
সাইয়ের ডিরেক্টর জেনারেল সন্দীপ প্রধান ও টপসের জয়েন্ট সিইও কর্নেল রাকেশ যাদব এই প্রসঙ্গে মুখ খোলেননি। তবে বজরং জানিয়ে দিয়েছেন, তিনি নিজেও সাইয়ের সিদ্ধান্তে অবাক। কিন্তু বিদেশ সফর তিনি বাতিল করেছেন। অনুশীলনের জন্য দেশের বাইরে যাচ্ছেন না।
-
ভারতের জ্বালানি নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ, কী জানাল কেন্দ্র -
নির্বাচন ঘিরে নয়া পদক্ষেপ! একসাথে ২৩ রিটার্নিং অফিসার বদল, ভবানীপুর ইস্যুতে সরব তৃণমূল -
যুদ্ধের আবহে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক মোদীর, ভোটমুখী রাজ্যগুলির মুখ্য সচিবদের নিয়ে হবে আলোচনা -
চরম বিভ্রান্তি! ১৩ লাখ, ৮ লাখ নাকি ১৪ লাখ? ভোটার তালিকা নিয়ে ধোঁয়াশা চরমে, নীরব নির্বাচন কমিশন -
বীরভূমে মঞ্চে তোপ মমতার, ভোটাধিকার নিয়ে কড়া বার্তা বিজেপিকে -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
পাকিস্তানের মত 'দালাল দেশ' ভারত নয়, ইরান-আমেরিকা সংঘর্ষে মধ্যস্থতা নিয়ে কড়া সমালোচনা জয়শঙ্করের -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ











Click it and Unblock the Notifications