প্রো কবাডিতে ইউপি যোদ্ধা ও তামিল থালাইভাসের ম্যাচ ড্র
প্রো কবাডিতে ইউপি যোদ্ধা ও তামিল থালাইভাসের ম্যাচ ড্র
চলতি মরশুমের প্রো কবাডি লিগের অন্যতম সেরা ম্যাচ হয়ে গেল বুধবার। ইউপি যোদ্ধা ও তামিল থালাইভাসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই পূর্ণ ম্যাচের ফল হল ড্র।

পাটনার পাটলিপুত্র স্পোর্টস কমপ্লেক্সে বুধবারের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই চির শত্রু দল। শুরু থেকেই ইউপি যোদ্ধা ও তামিল থালাইভাসের খেলোয়াড়দের মধ্য তুল্যমূল্য লড়াই শুরু হয়। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি হচ্ছিল না। শেষ মুহূর্তে দুই দলেরই দুর্দান্ত কিছু মুভে খেলা ড্র হয়ে যায়।
ম্যাচে ১৩টি করে রেইড পয়েন্ট অর্জন করেছে ইউপি যোদ্ধা ও তামিল থালাইভাস। প্রথম দল ট্য়াকেল পয়েন্ট সংগ্রহ করেছ ১২টি। অন্যদিকে দ্বিতীয় দলের ঝুলিতে গিয়েছে ১০টি ট্যাকেল পয়েন্ট। এছাড়া ২টি করে অল আউট পয়েন্ট অর্জন করেছে দুই দলই।












Click it and Unblock the Notifications