মোবাইল টর্চের আলোয় অলিম্পিকের যোগ্যতা অর্জন, বিতর্ক তুঙ্গে, সাই-এর রিপোর্ট তলব
মোবাইল টর্চের আলোয় অলিম্পিকের যোগ্যতা অর্জন, ক্ষুব্ধ অ্যাথলিটরা, বিতর্ক তুঙ্গে
সত্য সেলুকাস কী বিচিত্র এই দেশ। রাজা আলেকজান্ডার তাঁর সেনাপতিকে ভারতের নামে এই সুখ্যাতি করলেও, দিন বদলের মোড়কে সেই কথাই আরও একবার যথার্থ বলে প্রমাণিত হল, এবার প্রকাশ পেল নেতিবাচক ভঙ্গিমা। এবার বিশ্বের দরবারে কার্যত মুখ পুড়ল ভারতের। টোকিও প্যারালিম্পিকের যোগ্যতা অর্জন পর্বের জাতীয় ইভেন্ট মোবাইল টর্চের আলোয় সারলেন উদ্যোক্তারা। যা দেখে হতবাক হয়েছে দেশের ক্রীড়া মহল।

১৯তম ন্যাশনাল প্যারা অ্যাথলিটিক্স চ্যাম্পিয়নশিপের আসর বসার কথা ছিল চেন্নাইয়ে। নির্দিষ্ট কারণে সেই স্থান পরিবর্তন করা হয়। বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় টোকিও প্যারালিম্পিকের এই গুরুত্বপূ্র্ণ ইভেন্ট। যেখানে চূড়ান্ত অপেশাদার মনোভাব পরিলক্ষিত হওয়াকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। কেউ বা কারা রাতের অন্ধকারে মোবাইলের টর্চ ও গাড়ির হেড লাইট জ্বালিয়ে পরিচালিত জাতীয় ইভেন্টের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই তা ভাইরাল হয়ে যায়। খবর কানে যেতেই নড়েচড়ে বসেছে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া বা সাই।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, বুধবার নির্ধারিত সময়ের অনেক পরে শুরু হয়েছিল ওই ইভেন্ট। যা শেষ হতে রাত হয়ে যায়। কার্যত অন্ধকারেই তির চালানোর মতো করে চাকতি ছুঁড়তে থাকেন হুইল চেয়ারে বসে থাকা প্যারা অ্যাথলিটরা। শট পুট ইভেন্টে কার হাত থেকে বেরোনো চাকতি কতটা দূরত্ব অতিক্রম করল, তা মোবাইলের টর্চ এবং গাড়ির হেট লাইট ফেলে দেখার চেষ্টা করেন উদ্যোক্তরা। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই আলোড়ন তৈরি হয়েছে। প্রশ্ন তোলা হয়েছে, প্যারালিম্পিকগামী অ্যাথলিটদের সঙ্গে এমন আচরণ কেন করা হল?
The National Para Athletics Championship slipped into fresh crisis on Wednesday after a few events at night were conducted with just mobile phone torch lights. Officials were seen measuring shot put marks at the Sree Kanteerava Stadium with tiny flash bulbs for an event...... pic.twitter.com/rOUpBSO550
— BHANWARLAL CHOUDHARY (@Mr_BHANWARLAL) March 25, 2021
যদিও এই ইস্যুতে মুখে কুলুপ এঁটেছেন ভারতের প্যারালিম্পিক কমিটি বা পিসিআই কর্তারা। পরিস্থিতির গুরুত্ব বুঝে ঘটনার রিপোর্ট তলব করেছে সাই। অভিযোগ উঠেছে যে অতিমারী পরিস্থিতিতে জৈব সুরক্ষা বলয় এবং সামাজিক দূরত্ব না মেনেই ১৯তম ন্যাশনাল প্যারা অ্যাথলিটিক্স চ্যাম্পিয়নশিপের ইভেন্টগুলি আয়োজন করা হয়েছে। সেই বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।












Click it and Unblock the Notifications