Tokyo Paralympics : ভাভিনার দুর্দান্ত জয়ের দিনই হেরে ছিটকে গেলেন ভারতের সোনালবেন

টোকিও প্যারালিম্পিকে মহিলাদের টেিল টেনিস সিঙ্গলস ইভেন্ট থেকে ছিটকে গেলেন ভারতেন সোনালবেন প্যাটেল।

টোকিও প্যারিলিম্পিকে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়ে মহিলাদের প্যারলিম্পিকের ব্যক্তিগত ইভেন্টের দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন ভারতের ভাভিনাবেন প্যাটেল। একই দিনে প্রতিযোগিতার একই ক্রীড়া থেকে ছিটকে গেলেন দেশের অন্য এক আশা সোনালবেন প্যাটেল। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার মি জিয়ু লি-র কাছে হার হজম করতে হয়েছে ভারতীয় প্যারা টেবিল টেনিস তারকাকে। তাতে কিছুটা হতাশ হলেও সোনালের লড়াইকে কুর্নিশ জানিয়েছে দেশ।

Tokyo Paralympics : ভাভিনার দুর্দান্ত জয়ের দিনই হেরে ছিটকে গেলেন ভারতের সোনালবেন

টোকিও প্যারালিম্পিকের মহিলাদের সিঙ্গলসের ক্লাস থ্রি-র গ্রুপ ডি-র প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন ভারতের সোনালবেন মানুভাই প্যাটেল। যে ক্যাটেগরিতে খেলোয়াড়দের ট্র্যাঙ্ক কন্ট্রোল থাকে না। প্রতিযোগীর হাতও কাজ করে না ঠিকমতো। তবু দুর্দান্ত দক্ষতায় ম্যাচের প্রথম গেম ১২-১০ জিতেছিলেন সোনাল। ঠিক এরপরেই তাঁর হাত থেকে ম্যাচের রাশ আলগা হতে থাকে। ম্যাচের দ্বিতীয় গেম ৫-১১ পয়েন্টে হেরে যান ভারতীয়। তৃতীয় এবং চতুর্থ গেমেও সেভাবে প্রভাব ফেলতে পারেননি সোনাল। ওই দুই গেম তিনি ৩-১১ ও ৯-১১ পয়েন্টে হেরে যান। গ্রুপের দুটি ম্যাচ হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেন ভারতীয় প্যারা টেবিল টেনিস তারকা।

গ্রুপের প্রথম ম্যাচে চিনের দুর্ধর্ষ প্যারা টেবিল টেনিস তারকার বিরুদ্ধে লড়াই করেছিলেন ভারতের সোনাল। ম্যাচের প্রথম গেম ১১-৯ পয়েন্টে জিতেও ছিলেন ভারতীয় পাডলার। দ্বিতীয় গেমে দুর্দান্তভাবে ফিরে আসেন চিনের প্রতিপক্ষ। ৩-১১ পয়েন্টে ওই গেম হেরে গিয়েছিলেন সোনাল। তৃতীয় গেমে দুই প্রতিপক্ষের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। ১৭-১৫ পয়েন্টে গেমের ফয়সলা নির্ধারিত হয়েছিল। গেম জিতেছিলেন ভারতের সোনাল প্যাটেল। পরের দুটি গেমে চিনের প্রতিপক্ষের সামনে দাঁড়াতে পারেননি ভারতীয়। শেষ দুই গেম ১১-৭ ও ১১-৪ পয়েন্টে জিতে গিয়েছিলেন চিনের টেবিল টেনিস তারকা।

টোকিও প্যারালিম্পিকের মহিলাদের সিঙ্গলসের ক্লাস ফোরের এ গ্রুপের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিলেন ভাভিনাবেন প্যাটেল। প্রথম গেম তিনি ১১-৭ পয়েন্টের ব্যবধানে জিতেছিলেন। দ্বিতীয় গেমে লড়াই করে ফিরে এসেছিলেন গ্রেট ব্রিটেনের প্রতিযোগী। ৯-১১ পয়েন্টে ওই গেম হেরে গিয়েছিলেন ভাভিনা। ম্যাচের তৃতীয় গেম ১৭-১৫ পয়েন্টের ব্যবধানে জেতেন ভারতীয় প্যারা অ্যাথলিট। ১৩-১১ পয়েন্টে চতুর্থ গেম এবং ম্যাচ জিতে নক আউটে পৌঁছে যান ভারতের ভাভিনাবেন হাসমুখভাই প্যাটেল।

ভারত থেকে মোট ৫৪ জন অ্যাথলিট ৯টি ক্রীড়া ইভেন্টে অংশ নিতে চলেছেন। ২০১৬ সালের রিও গেমসে ভারতের থেকে অংশ নিয়েছিলেন ১৯ জন প্যারালিম্পিয়ান। দুটি সোনা, একটি রুপো এবং ব্রোঞ্জ নিয়ে ওই অলিম্পিক অভিযান শেষ করেছিল দেশ। তবে এবার দেশে অন্যান্য বারের থেকে বেশি পদক আসবে বলে আশা প্রকাশ করছেন ক্রীড়া প্রেমীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+