Tokyo Olympics : যোগ্যতা অর্জন পর্বে প্রথম হয়ে জ্যাভেলিন থ্রো-র ফাইনালে নীরজ, প্রতিপক্ষ পাকিস্তান

Tokyo Olympics : যোগ্যতা অর্জন পর্বে প্রথম হয়ে জ্যাভেলিন থ্রো-র ফাইনালে নীরজ

টোকিও অলিম্পিকে পুরুষদের জ্যাভেলিন থ্রো ইভেন্টের ফাইনালে পৌঁছলেন নীরজ চোপড়া। নিজের নামের প্রতি সুবিচার করে যোগ্যতা অর্জন পর্বে প্রথম হয়েছেন ভারতীয় জ্যাভেলিন থ্রোয়ার। যদিও ইভেন্টের অন্য যোগ্যতা অর্জন পর্বে ১২তম স্থানে অভিযান শেষ করেছেন শিবপাল সিং। ফলে ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছেন ভারতীয় জ্যাভেলিন থ্রোয়ার।

ফাইনালে নীরজ

ফাইনালে নীরজ

পুরুষদের জ্যাভেলিন থ্রো-র এ গ্রুপের যোগ্যতা অর্জন পর্বে অংশ নিয়েছিলেন ভারতের নীরজ চোপড়া। প্রথম প্রচেষ্টাতেই বিশ্বকে তাক লাগিয়ে দেন তিনি। নিজের পুরনো সব রেকর্ড ভেঙে ৮৬.৬৫ মিটার দূরত্বে জ্যাভেলিন ছোঁড়েন ভারতীয় অ্যাথলিট। অলিম্পিকের জ্যাভেলিন থ্রো-র ফাইনালে পৌঁছতে ৮৩.৫০ মিটার দূরত্বে জ্যাভেলিন ছোঁড়া আবশ্যক। সেই ধাপ প্রথম প্রচেষ্টাতেই পেরিয়ে যান নীরজ। যোগ্যতা অর্জন পর্বের দুই রাউন্ড মিলিয়ে প্রথম হয়েছেন ভারতীয় অ্যাথলিট। এ গ্রুপে নীরজের কাছাকাছি পৌঁছতে পেরেছেন জার্মানির জোহানেস ভেটের। ৮৫.৬৪ মিটার দূরত্বে তিনি জ্যাভেলিন ছুঁড়েছেন।

নিজের রেকর্ডের থেকে দূরে

নিজের রেকর্ডের থেকে দূরে

টোকিও অলিম্পিক থেকে দেশের জন্য যে তিনি পদক জিতে ফিরতে চান, তা যোগ্যতা অর্জন পর্বেই প্রমাণ করে দিয়েছেন নীরজ চোপড়া। ৮৬.৬৫ মিটার দূরত্বে জ্যাভেলিন ছুঁড়ে ফাইনালে পৌঁছে গিয়েছেন ভারতীয় অ্যাথলিট। যদিও এই পারফরম্যান্স নীরজের ব্যক্তিগত রেকর্ডের ধারেকাছেও নেই। ২০২১ সালে পাতিয়ালায় হওয়া ইন্ডিয়ান গ্রাঁ পি-তে ৮৮.০৭ মিটার দূরত্বে জ্যাভেলিন ছুঁড়ে জাতীয় রেকর্ড গড়েছিলে চোপড়া। এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমসে সোনাজয়ী অ্যাথলিটের কাছ থেকে ফাইনালে তাঁর সেরা পারফরম্যান্স দেখতে চাইছেন দেশের ক্রীড়া প্রেমীরা।

শিবপালের হার

শিবপালের হার

নীরজ চোপড়া ফাইনালে পৌঁছলেও টোকিও অলিম্পিকের একই ইভেন্টের যোগ্যতা অর্জন পর্ব থেকে বিদায় নিলেন ভারতের জ্যাভেলিন থ্রোয়ার শিবপাল সিং। গ্রুপ বি-র যোগ্যতা অর্জন পর্বের প্রথম প্রচেষ্টায় ৭৬.৪০ মিটার দূরত্বে জ্যাভেলিন ছোঁড়েন শিবপাল। দ্বিতীয় এবং তৃতীয় প্রচেষ্টাতে যথাক্রমে ৭৪.৮০, ৭৪.৮১ মিটার দূরত্ব অতিক্রম করতে সক্ষম হয় ভারতীয়ের জ্যাভেলিন। এদিন তিনি নিজের ব্যক্তিগত সেরা পারফরম্যান্সের ধারেকাছেও পৌঁছতে পারেননি। টোকিও অলিম্পিকের মূলপর্বে যোগ্যতা অর্জনের প্রতিযোগিতায় ৮৫.৪৭ মিটার দূরত্বে জ্যাভেলিন ছুঁড়েছিলেন। সে তুলনায় অলিম্পিকে তিনি ক্রীড়া প্রেমীদের হতাশ করলেন।

ফাইনালে পাকিস্তান

ফাইনালে পাকিস্তান

ভারতের শিবপাল সিং না পারলেও জ্যাভেলিন থ্রো-র ফাইনালে পৌঁছে ইতিহাস রচনা করেছেন পাকিস্তানের আরশাদ নাদিম। বি গ্রুপের যোগ্যতা অর্জন পর্বে ৮৫.১৬ মিটার দূরত্বে জ্যাভেলিন ছুঁড়ে তিনি প্রথম হয়েছেন। ফলে ফাইনালে ভারত বনাম পাকিস্তানের লড়াই হাড্ডাহাড্ডি হবে বলে ধরে নেওয়া যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+