Sania Mirza-Shoaib Malik: ভালোবাসার বন্ধন থেকে বিচ্ছেদের টানাপোড়েন, এক নজরে শোয়েব-সানিয়ার ১৪ বছরের সম্পর্ক
১৪ বছরের সম্পর্কের ইতি, বিগত কয়েক বছর ধরেই বিচ্ছেদ জল্পনার মধ্যেই অবশেষে পথ আলাদা হয়ে গেল শোয়েব মালিক ও সানিয়া মির্জার। সম্পর্ক অনেকটা কাঁচের মতো, সেখানে একবার চিড় ধরলে তা জোড়া যায় না। অবশেষে চিড় খাওয়া সেই সম্পর্কই ভেঙে দুই টুকরো হয়ে গেল। সানিয়া মির্জা অতীত, শোয়েবের জীবনে এখন নতুন নায়িকা সানা জাভেদ।
২০১০ সালে সানিয়া ও শোয়েবের বিয়ে হয়েছিল। এক কথায় রাজকীয় বিবাহ। ক্রীড়া ক্ষেত্রে যে কয়েয়টি হাইপ্রোফাইল বিবাহ সম্পন্ন হয়েছে তার মধ্যে অন্যতম শোয়েব-সানিয়া। দুই ভিন্ন দেশের বাসিন্দা ভালোবাসার টানে এক হয়েছিলেন। ভারতের টেনিস সুন্দরীর সঙ্গে পাকিস্তানের গ্ল্যামারাস ক্রিকেটার শোয়েব মালিকের বিয়ে ছিল ওয়াঘার এপার-ওপারের চর্চার বিষয়।

দীর্ঘ ৮ বছর বৈবাহিক সম্পর্কের পর, ২০১৮ সালের অক্টোবরে তাঁদের একমাত্র ছেলে ইজহানের জন্ম। তার পরই দুই তারকার সম্পর্ক ধীরে ধীরে পাল্টাতে থাকে। সানিয়া একা থাকতে শুরু করেন। সানিয়া ও শোয়েবের দূরত্ব বাড়লেও ছেলে ইজহানের জন্য তাঁরা প্রায়ই কাছাকাছি আসেন।
আসলে সানিয়ার বেশিরভাগ সময়টাই কাটে দুবাইতে। আর অন্যদিকে শোয়েব থাকেন পাকিস্তানে।
বিগত কয়েক বছর ধরেই সানিয়ার সঙ্গে শোয়েব মালিকের সম্পর্ক নিয়ে নানান কথা শোনা যায়। শোয়েব মালিক আর সানিয়া মির্জার দাম্পত্য সম্পর্কে নাকি ভাঙন ধরেছে। বছর খানের ধরেই এই চর্চা মাথাচাড়া দিয়েছে। সত্যি কি ১৪ বছরের দাম্পত্যে ইতি টানছেন দুজনে? সানিয়া মির্জা ও শোয়েব মালিকের বিচ্ছেদ নিয়ে জল্পনা আরও বেড়েছিল।
প্রথমদিকে দুই তারকাই সোশ্যাল মিডিয়ায় নিজেদের ছবি শেয়ার করতে থাকেন। কিন্তু পরের দিকে সেটা একেবারেই বিলুপ্ত হয়ে যায়। ২০২৩ সালে ১৪-তম বিবাহ বার্ষিকীতে না একসঙ্গে ছবি দেন না তাঁরা একে অপরকে শুভেচ্ছা জানান। পারিবারিকভাবেও তাঁদের বিবাহ বার্ষিকী পালিত হয়েছে কিনা তা জানা যায়নি। ফলে মানসিক দূরত্ব বা মানসিক বিচ্ছেদ হয়ে গিয়েছে বলেই মন করা হচ্ছিল।
মাস কয়েক আগে বিচ্ছেদ নিয়ে প্রশ্ন করা হলে শোয়েব জানিয়েছিলেন, প্রত্যেক সম্পর্কেই ওঠা-পড়া থাকে। সেটাই স্বাভাবিক। এরইমধ্যে বিভিন্ন ইঙ্গিতপূর্ণ পোস্ট করতে থাকেন সানিয়া মির্জা। বিগত কয়েক বছরে শোয়েব ক্রমশ হালকা হচ্ছিলেকন সানিরা মন থেকে। সানিয়ার জীবন জুড়ে শুধুই পুত্র।
অবশেষে শনিবার সকালেই সব জল্পনার অবসান। শোয়েবের জীবনে এলেন সানা। সেইসঙ্গে যবনিকা পড়ল আরও একটি সেলেব সম্পর্কের।












Click it and Unblock the Notifications