বিজেপিকে অভিনন্দন জানিয়ে তীব্র কটাক্ষে বিদ্ধ সাইনা নেহওয়াল
আনুষ্ঠানিকভাবে আগেই যোগ দিয়েছেন বিজেপিতে। উত্তরপ্রদেশে দলের ভালো ফলে অভিনন্দন জানিয়ে অবশ্য প্রবল কটাক্ষের মুখে পড়তে হল ভারতের অলিম্পিয়ান শাটলার সাইনা নেহওয়ালকে। করোনা পরিস্থিতিতে বেশ কয়েকটি ইভেন্ট বাতিলের কারণে এবার অবশ্য সাইনা টোকিওতে যেতে পারছেন না।

জেলা পঞ্চায়েতে বিজেপির সাফল্য
উত্তরপ্রদেশে গতকালই হয়েছে জেলা পঞ্চায়েত বা জেলা পরিষদের প্রধান বা চেয়ারম্যান নির্বাচন। এই নির্বাচনে বিপুল সাফল্য পেয়েছে বিজেপি, উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের আগে যা তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। ৭৫টি আসনের মধ্যে বিজেপি জিতেছে ৬৭টিতে। সমাজবাদী পার্টি ৬টিতে এবং বাকিরা ২টি আসনে জয় পেয়েছে। এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি জিতেছে ২১টি আসনে। ২০১৬ সালের জেলা পঞ্চায়েত প্রধানের নির্বাচনে ৬০টি আসনে জিতেছিল সমাজবাদী পার্টি।

বিরোধীদের অভিযোগ
বিজেপি উত্তরপ্রদেশে বিধানসভা ভোটের আগে এই সাফল্যে উচ্ছ্বসিত হলেও অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির অভিযোগ, ভোটারদের অপহরণের পাশাপাশি ভয় দেখিয়ে ভোট দিতে বাধা দিয়েছে শাসক দল। অখিলেশ যাদবের কথায়, নির্বাচনকে প্রহসনে পরিণত করা হয়েছে। যেখানে জেলার পঞ্চায়েত সদস্য নির্বাচনে যেখানে সমাজবাদী পার্টি ভালো ফল করেছে, সেখানে জেলা পঞ্চায়েত প্রধান নির্বাচনে বিজেপির এই কৃতিত্ব দাবি প্রহসন ছাড়া কিছু নয়। এই ঘটনার জেরে প্রবল বিক্ষোভে সামিল হন সমাজবাদী পার্টির নেতা-কর্মীরা। জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশকে লাঠিও চালাতে হয়।

সাইনার টুইট
জেলা পঞ্চায়েত প্রধান নির্বাচন নিয়ে যখন বিরোধী-বিক্ষোভে উত্তপ্ত উত্তরপ্রদেশ, তখন বিজেপির সাফল্যের জন্য যোগী আদিত্যনাথকে উদ্দেশ করে সাইনা নেহওয়াল টুইটে লেখেন, উত্তরপ্রদেশে জেলা পঞ্চায়েত চেয়ারপার্সন নির্বাচনে বিজেপির এই বিপুল জয়ে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এই টুইটের জেরেই রোষের মুখে পড়তে হয়েছে অলিম্পিয়ান সাইনাকে।

রোষের মুখে অলিম্পিয়ান
বিজেপিতে যোগ দেওয়া সাইনার টুইট অবশ্য উত্তরপ্রদেশে বিরোধীদের কাছে বড্ড তেঁতো লেগেছে। তাই এই টুইট দেখেই রাষ্ট্রীয় লোক দলের সভাপতি জয়ন্ত চৌধুরীর রোষের মুখে পড়েছেন দেশের অলিম্পিয়ান শাটলার। সাইনাকে সরকারি শাটলার কটাক্ষে বিঁধে ব্যাডমিন্টনের ভাষাতেই তিনি লেখেন, জনগণের রায়কে স্ম্যাশ করতে বিজেপির দক্ষতাকে স্বীকৃতি দিয়েছেন সরকারি শাটলার। জনমতকে যাতে সেলেবরা প্রভাবিত করতে না পারেন সেজন্য ভোটারদের উপযুক্ত ড্রপ শট খেলা প্রয়োজনীয় হয়ে পড়েছে। অর্থাৎ সাইনার মতো সেলেবদের মতে প্রভাবিত না হয়ে ভোটারদের নিজেদের স্বাধীন মত প্রকাশের পক্ষেই সওয়াল করেছেন আরএলডি সভাপতি।
सरकारी shuttler recognises BJP skill in smashing peoples’ verdict!
— Jayant Chaudhary (@jayantrld) July 3, 2021
I think voters need to play a subtle drop shot on celebs trying to influence their decisions! https://t.co/6rlxDk5I6L












Click it and Unblock the Notifications