Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

R Praggnanandhaa: বিশ্বকাপের শিক্ষা থেকে প্রিয় ক্রিকেটার, কলকাতায় এসে সাফল্যের রহস্য ফাঁস করলেন প্রজ্ঞানন্দ

ক্রিকেট, ফুটবলের দেশে ক্রমশ জনপ্রিয়তা অর্জন করছে দাবা, ব্যতিক্রম নয় শহর কলকাতাও। তিলোত্তমায় বসেছে দাবার সর্বভারতীয় আসর। বিগত কয়েকবছর ধরে এই প্রতিযোগিতার অন্যতম মুখ ছিলেন বিশ্বনাথন আনন্দ। কিন্তু চলতি বছরে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নের থেকেও আর্কষণের কেন্দ্রবিন্দুতে রমেশবাবু প্রজ্ঞানন্দ। বিশ্বকাপে রানার্স হয়েই কলকাতায় এসে দাবা প্রতিযোগিতায় অংশ নিতে।

সোমবার সকালে বাইপাসের ধারে একটি পাঁচতারা হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তামিল তরুণ দাবাড়ু। সেখানেই বিশ্বকাপের শিক্ষা থেকে প্রি্য় ক্রিকেটার একাধিক বিষয়ে নিজের মতামত জানালেন প্রজ্ঞা।

প্রজ্ঞানন্দ

একজন চৌষট্টি খোপের জগতের কিংবদন্তি। অন্যজন ১৮ বছরের উঠতি প্রতিভাবান দাবাড়ু। আজারবাইজানে ফিডে দাবা বিশ্বকাপের ফাইনালে চলল অভিজ্ঞতা বনাম তারুণ্যের হাড্ডাহাড্ডি লড়াই। প্রথম গেম ড্র। দ্বিতীয় গেমও ড্র। তিনদিন ধরে দাবা ফাইনালের ফয়সালা হল রুদ্ধশ্বাস টাইব্রেকারে। বিশ্বকাপ ফাইনালে হারলেও এই টুর্নামেন্ট যে তাঁকে অনেক কিছু শিখিয়েছেন তা জানাতে ভুল করলেন না ভারতীয় এই গ্র্যান্ড মাস্টার।

প্রজ্ঞা বলেন, 'আমি উপভোগ করেছি বিশ্বকাপ। ফিডের আগে র্যা পিডে আমাদের খুব ভালো টিম ছিল। শিখেছি কীভাবে খেলার উন্নতি করতে হবে। আমাকে এখনো অনেক শিখতে হবে।। আমি মনে করি আমার সেই ক্ষমতা আছে বিশ্বকাপ জেতার।'

প্রজ্ঞানন্দ

বিগত কয়েক বছরে উল্কার গতিতে উত্থান হয়েছে তাঁর। প্রতিদ্বন্দ্বীদের পিছনে ফেলে সামনের সারিতে উঠে এসেছেন প্রজ্ঞা। তবে আত্মতুষ্টিকে নিজের মধ্যে জায়গা দিতে নারাজ তামিল তরুণ। তাঁর কথায়, 'আমি মনে করি অনেক অনেক দূর যেতে হবে। এই তো সবে শুরু। আমি এসব নিয়ে ভাবছি না। কঠিন পরিশ্রম করছি।খেলার প্রতি ফোকাস করছি।'

একইসঙ্গে তাঁর সংযোজন, 'মানসিকভাবে ঠিক থাকাটা খুব গুরুত্বপূর্ণ। মানসিক দিক থেকে ভালো থাকতে হয়। একইসঙ্গে শারীরিক সুস্থতা প্রয়োজন । আক্রমণ এবং রক্ষণ দুটোই খেলার অঙ্গ। কিছু কিছু সময় বদল করতে হয় খেলার রণকৌশল।'

প্রজ্ঞানন্দ

শুধু দাদা নয় বাইশ গজের খেলাতেও চোখ থাকে প্রজ্ঞার। এই প্রসঙ্গে বিশ্বকাপ রানার্স আপ বলেন, 'ক্রিকেট ভালো লাগে। সব ভারতীয় প্লেয়ার কে ভালো লাগে। একজন বললে সেটা আশ্বিন।' এমনকি অবসর সময়ে সিনেমাও দেখেন নিজেকে তরতাজা রাখার জন্য। তবে তরুণ এই দাবাড়ুর কোনও নির্দিষ্ট ডায়েট নেই। ভারতীয় খাবার খেতেই বেশি পছন্দ করেন।

বরাবই তাঁর আইডল ভিসি আনন্দ এবং কার্লসেন। আনন্দের থেকে যে অনেক কিছু শিখতে পেরেছেন তা অকপটে স্বীকার করলেন বিশ্বকাপে রানার্স দাবাড়ু। প্রজ্ঞানন্দ জানিয়েছেন, বিশ্বনাথন আনন্দের থেকে অনুপ্রেরণা পান। আর মানসিক দৃঢ়তার জন্য শারীরিক সুস্থতার প্রয়োজন। যার জন্য যোগা, মেডিটেশনের উপর ভরসা রাখি। তবে সাফল্যে সবচেয়ে বড় কারণ হল মায়ের হাতের তৈরি খাবার।

প্রধা‌নমন্ত্রীর সঙ্গে সাক্ষাত প্রসঙ্গে বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাকে আমার ট্রেনিংয়ে ব্যাপারে উনি জানতে চেয়েছিলেন। আমার পরিবার ও বাবার কাজের বিষয়ে জিজ্ঞেস করেছিলেন।"

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+