প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাতের সময় চাইলেন প্রতিবাদী কুস্তিগীররা, শোনাতে চান মন কি বাত
যন্তর মন্তরে ধরনা-প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন কুস্তিগীররা। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দও সেখানে হাজির হচ্ছেন। তবে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার পরিকল্পনা করছেন বজরং পুনিয়া, ভিনেশ ফোগাট, সাক্ষী মালিকরা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাতের শততম পর্ব সম্প্রচার আসন্ন। তার আগে কুস্তিগীরদের আর্জি, প্রধানমন্ত্রী এবার তাঁদের মন কি বাত শুনুন।

কুস্তিগীরা চান ফেডারেশন সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিংয়ের গ্রেফতারি। মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থা ও নির্যাতনের গুরুতর অভিযোগ রয়েছে ব্রিজ ভূষণের বিরুদ্ধে। এমনকী অভিযোগকারীদের নানাভাবে হুমকি দিয়ে চাপ তৈরি ও আর্থিক প্রলোভন দেওয়ার মতো অভিযোগ রয়েছে। রোজই সামনে আসছে নানা চাঞ্চল্যকর তথ্য।
কেন্দ্র যে ওভারসাইট প্যানেল তৈরি করেছিল তার তদন্ত রিপোর্ট জনসমক্ষে আনা হচ্ছে না। দিল্লি পুলিশ ব্রিজ ভূষণের বিরুদ্ধে এফআইআর দায়ের করছে না বলে অভিযোগ উঠেছে। সুপ্রিম কোর্টে মামলাও হয়েছে। দিল্লি পুলিশের ভূমিকায় শীর্ষ আদালত অসন্তোষ প্রকাশ করেছে বলেও জানা গিয়েছে। এই আবহে প্রধানমন্ত্রীর নীরবতায় ক্ষুব্ধ দেশকে পদক জেতানো কুস্তিগীররা।

প্রতিবাদী কুস্তিগীরদের কথায়, আমরা দেশের হয়ে পদক জিতে ফিরলে প্রধানমন্ত্রী আমাদের সংবর্ধনা দেন। ছবি তোলেন। কিন্তু সেই পদকজয়ীরাই যখন রাস্তায় বসে প্রতিবাদে বাধ্য হচ্ছেন, তখন প্রধানমন্ত্রী চোখ বন্ধ করে রয়েছেন! সাক্ষী মালিক বলেন, প্রধানমন্ত্রী বেটি বাঁচাও, বেটি পড়াওয়ের কথা বলেন। সকলের মন কি বাত শোনেন। তিনি কি আমাদের মন কি বাত শুনবেন?
সাক্ষী বলেন, আমরা পদক জিতলে প্রধানমন্ত্রী বাসভবনে আমাদের আমন্ত্রণ করে সম্মান দেন। আমাদের তাঁর কন্যা বলে অভিহিত করেন। তাই তাঁকে আজ আমরা আর্জি জানাচ্ছি আমাদের মনের কথা শোনার জন্য। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিও কেন চুপ? আমরা রাস্তায় শুয়ে রয়েছি, মশার কামড় খাচ্ছি। খাবার তৈরি বা অনুশীলন করার অনুমতিও দিচ্ছে না দিল্লি পুলিশ।
স্মৃতির নীরবতাতেও ক্ষুব্ধ কুস্তিগীররা চাইছেন কেন্দ্রীয় মন্ত্রী এসে তাঁদের কথা শুনুন। ভিনেশ ফোগাট মনে করেন, এখনও কুস্তিগীরদের বক্তব্যের সত্যতা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অন্ধকারে রাখা হয়েছে। সে কারণে তাঁর সঙ্গে দেখা করে সমস্যাগুলি তুলে ধরতে চান কুস্তিগীররা। প্রধানমন্ত্রীর বা দফতরের ফোন নম্বর না থাকায় সংবাদমাধ্যমের মাধ্যমেই এই আর্জি।

অভিযুক্ত সাংসদের পাশে না দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তাঁদের কথা শুনবেন বলে আশাবাদী কুস্তিগীররা। তাঁরা মোমবাতি মিছিলের পরিকল্পনাও করেছেন। বজরং পুনিয়া বলেন, দেশের মেয়েরা প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানাচ্ছেন। তাঁদের ন্যায়বিচার দেওয়ার আবেদন রাখছি। রেসলিং ম্যাট থাকা সত্ত্বেও তাঁদের অনুশীলন করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ বজরংয়ের।
এতে এশিয়ান গেমসের প্রস্তুতিও ব্যাহত হচ্ছে। ব্রিজ ভূষণ নানাভাবে প্রতিবাদী কুস্তিগীরদের ভয় দেখাচ্ছেন বলেও অভিযোগ করেছেন বজরং পুনিয়া। ন্যায়বিচার সুনিশ্চিত করার লড়াইয়ে সমস্ত ক্রীড়াক্ষেত্রের ক্রীড়াবিদদের তাঁদের পাশে দাঁড়ানোর আর্জি জানান ভিনেশ ফোগাট। সকলকে একজোট হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications