প্রো কবাডি লিগে জয় গুজরাত জায়ান্টস, জয়পুর পিঙ্ক প্যান্থার্স, ইউ মুম্বার
প্রো কবাডি লিগে জয় গুজরাত জায়ান্টস, জয়পুর পিঙ্ক প্যান্থার্স, ইউ মুম্বার
প্রো কবাডি লিগের ম্যাচে শুক্রবার জয় পেল গুজরাত টাইটানস, জয়পুর পিঙ্ক প্য়ান্থার্স এবং ইউ মুম্বা। এই তিনটি ম্যাচই আয়োজিত হয়েছিল বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা ইন্ডোর স্টেডিয়ামে। পুনেরি পালটানকে ৪৭-৩৭ ব্যবধান হারায় গুজরাত জায়ান্টস। জয়পুর পিঙ্ক প্যান্থার্স ৪৪-৩১ ব্যবধানে হারায় হরিয়ানা স্টিলার্সকে। ইউ মুম্বা ৩৯-৩২ ব্যবধানে হারায় তামিল থালাইভাসকে।

এ দিনের প্রথম ম্যাচটি ছিল ইউ মুম্বা এবং তামিল থালাইভাসের মধ্যে। ম্যাচটিতে ইউ মুম্বা জেতে ৩৯-৩২ ব্যবধানে। ইউ মুম্বার হয়ে ১২ পয়েন্ট অর্জন করেন গুমান সিং এবং আশিস। তামিল থালাইভাসের হয়ে একাই ১৫ পয়েন্ট পান নরেন্দ্র।
অন্য ম্যাচে, জয়পুর পিঙ্ক প্যান্থার্স ৪৪-৩১ ব্যবধানে পরাজিত করে হরিয়ানা স্টিলার্সকে। জয়পুরের হয়ে ১৪ পয়েন্ট পেতেন অর্জুন দেশওয়াল, ৮ পয়েন্ট এবং ৭ পয়েন্ট পান যথাক্রমে সুনীল কুমার এবং রাহুল চৌধুরি। হরিয়ানা স্টিলার্সের হয়ে একাই ১৬ পয়েন্ট পান মিতু।
দিনের শেষ ম্যাচটিতে গুজরাত টাইটানস মুখোমুখি হয়েছিল পুনেরি পালটনের। এই ম্যাচে ৪৭-৩৭ ব্যবধানে জেতে গুজরাত টাইটানস। গুজরাতকে একাই ১৫ পয়েন্ট এনে দেন দলের প্রধান রেডার রাকেশ। অন্য দিকে পুনেরি পালটন হারলেও মন জিতে নিয়েছে আসলম ইনামদারের খেলা। বিশ্বমানের পারফরম্যান্স করা আসলাম ১৯ পয়েন্ট সংগ্রহ করলেও নিজের দলকে জয় এনে দিতে পারেননি। এই একটা খেলোয়াড় ছাড়া পুনেরির কোনও খেলোয়াড়ই এ দিন খেলতে পারেননি। শনিবার প্রো কবাডি লিগে মুখোমুখি হবে বেঙ্গল ওয়ারিয়র্স এবং পাটনা পাইরেটস, তেলেগু টাইটানস এবং দাবাং দিল্লি কে সি, জয়পুর পিঙ্ক প্যান্থার্স এবং গুজরাত জায়ান্টস।












Click it and Unblock the Notifications