Paris Olympics 2024: ভারত-পাকিস্তানের মৈত্রী বন্ধন আরশাদের, সোনাজয়ীর পোস্ট হৃদয় জিতে নেবে আপনারও
ভারত-পাকিস্তান, এই দুটো দেশের নাম একসঙ্গে উচ্চারিত হলেও মনের মধ্যে ভেসে উঠে সীমান্তে সন্ত্রাস, কূটনৈতিক লড়াই আর যুদ্ধের স্মৃতি। কিন্তু আর পাঁচজন মানুষ যেভাবে ভাবেন সেই একই পথের পথিক হন না চ্যাম্পিয়নরা। তাঁরা ভাবনা থেকে দৃষ্টিভঙ্গি সব কিছুই আলানদা হয়। মাঠের লড়াই শেষ হলেই তাঁদের হৃদয়ে ভেসে থাকে শুধু প্রীতি, সৌজন্য, বন্ধুত্ব শব্দগুলো। ব্যাতিক্রম নন আরশাদ নাদিমও।
আরশাদ হলেন পাকিস্তানের প্রথম অ্যাথলিট যিনি ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতলেন। অলিম্পিক্সের মঞ্চে ৯০ মিটার থ্রো করে সবথেকে বড় চমকটা দিয়েছেন পাক জ্যাভলিন থ্রোয়ার। প্রথম থ্রোয়ে ফাউল করেছিলেন। দ্বিতীয় থ্রো-৯২.৯৭ মিটার করে অলিম্পিক্সে নতুন রেকর্ড গড়েন আরশাদ। পাশাপাশি শেষ থ্রো-টি করেন ৯১.৭৯ মিটার। দুই বার ৯০ মিটারের বেশি থ্রো করে সোনা জিতে নিয়েছেন।

সোনাজয়ী আরশাদ নাদিম একটি হৃদয় ছোঁয়া বার্তা দিয়েছেন, নীরজ চোপড়ার সঙ্গে একটি ছবি পোস্ট করে পাক সোনাজয়ী লিখেছেন, ভারত এবং পাকিস্তান সবসময় খুব ভালো বন্ধু।' নিজের বার্তায় ভারত এবং পাকিস্তানের পতাকার মাঝে লাভ সাইনের ইমোজিও দিয়ছেন। আরশাদের এই পোস্ট ভাইরাল হতে সময় লাগেনি। পাক অ্যাথলিট শুধু সোনাই জিতলেন না একইসঙ্গে দুই দেশের জনতার হৃদয়ও জিতে নিলেন।
অলিম্পিক্সের ইতিহাসে প্রথমবার ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে পদক জয়ের নজির গড়লেন পাকিস্তানের কোনও অ্যাথলিট। ১৯৯২ সালের পরে সাতটি অলিম্পিক্সে কোনও পদক পায়নি পাকিস্তান। সেই খরাও কাটালেন আরশাদ।
We are always natural friends 🇵🇰💕🇮🇳#ArshadNadeem #NeerajChopra #PakistanZindabad #GOLD #OlympicGamesParis pic.twitter.com/5YyuWORRk7
— Arshad Nadeem 🇵🇰 (@ArshadNadeemPak) August 8, 2024
কয়েক মাস আগেও আরশাদ নাদিম হয়তো ভাবেননি প্যারিসে সোনা জিততে পারবেন। যখন প্যারিস অলিম্পিক্সের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, সেই সময় আন্তর্জাতিক মানের জ্যাভলিন হাতে পাননি। পড়শি দেশের বন্ধুকে নানাভাবে সাহায্য করেছিলেন নীরজ। ট্র্যাকের লড়াই সীমাবদ্ধ শুধু খেলার মধ্যেই। বাকিটা সময় রয়ে যায় তাদের মধ্যে শুধু বন্ধুত্ব।
প্যারিসে হয়ত সোনা জিতলেন আরশাদ, রুপো পেলেন নীরজ। আসলে জিতল বন্ধুত্ব। আর দুই দেশের মৈত্রী।












Click it and Unblock the Notifications