Paris Olympics 2024: পদকের শীর্ষস্থানের লড়াইয়ে চিনকে টেক্কা আমেরিকার, ভারতের স্থান কত নম্বরে?
সমাপ্ত হল প্যারিস অলিম্পিক্সের সব ইভেন্ট। গত ১৫ দিন ধরে ফ্রান্সের রাজধানী শহর প্যারিসে বসেছিল গ্রেটেস্ট শো অন আর্থ। সারা বিশ্বের সেরা ক্রীড়াবিদরা এই প্রতিযোগিতায় অংশ নেয়। রেকর্ড থেকে বিতর্ক কোনও কিছুই কম হয়নি প্যারিস অলিম্পিক্সে। শেষ পর্যন্ত জয় হল খেলাধুলার। ভারত থেকে এবার মোট ১১৭ জন ক্রীড়াবিদ অলিম্পিক্সে অংশ নিয়েছিলেন।
অলিম্পিক্স মানেই পদকের লড়াই। পোডিয়ামে স্থান করে নিয়ে দেশকে গর্বিত করাই এই প্রতিযোগিতায় এক এবং একমাত্র লক্ষ্য থাকে অ্যাথলিটদের। বিগত কয়েকটি অলিম্পি্ক্সের ধারা বজায় রেখে এবারও পদকের শীর্ষস্থানের জন্য লড়াই হল আমেরিকা ও চিনের মধ্যে। শেষ পর্যন্ত চিনকে টেক্কা দিয়ে প্যারিসে পদকের লড়াইয়ে শীর্ষস্থান দখল করে নিলে মার্কিন যুক্তরাষ্ট্র।

প্যারিসে মার্কিন যুক্তরাষ্ট্র ৪০টি সোনা, ৪৪টি রুপো এবং ৪২টি ব্রোঞ্জ জিতে মোট ১২৬টি পদক ঘরে তুলেছে। ৪০টি সোনা জিতেছে এশিয়ার প্রবল শক্তিধর দেশ চিনও। কিন্তু চিন রুপো ২৭টি এবং ব্রোঞ্জ ২৪টি পেয়েছে। ফলে চিন দেশের মোট পদক ৯১। তৃতীয় স্থানে আছেন এশিয়ার আরও এক দেশ জাপান। এই দেশটি ২০টি সোনা, ১২টি রুপো এবং ১৩টি ব্রোঞ্জ জিতেছে।
অস্ট্রেলিয়া এবার চতুর্থ স্থান দখল করে নিয়েছে। ১৮টি সোনা, ১৯টি রুপো এবং ১৬টি ব্রোঞ্জ জিতেছেন অজি অ্যাথলিটরা। দেশের অলিম্পিক্স ইতিহাসে সর্বকালের সেরা পারফরম্যান্স করেছে অস্ট্রেলিয়া। তাদের পকস সংখ্যা ৫৩। আয়োজক দেশ ফ্রান্স পজক তালিকার ৫ নম্বরে জায়গা পেয়েছে। ফরাসিরা ১৬টি সোনা, ২৬টি রুপো এবং ২২টি ব্রোঞ্জ জিতেছে। ফ্রান্স মোট ৬৪টি পদক পেয়েছে।
১৫টি সোনা, ৭টি রুপো, ১২টি ব্রোঞ্জ সহ ৩৪টি পদক নিয়ে নিয়ে ৬ নম্বরে নেদারল্যান্ডস। ১৪টি সোনা, ২২ রুপো, ২৯ রুপো সহ ৬৪টি পদক জিতে ব্রিটেন আছে ৭ নম্বরে। ১৩টি সোনা, ৯টি রুপো, ১০টি ব্রোঞ্জ সহ ৩২ পদক নিয়ে ৮ নম্বরে দক্ষিণ কোরিয়া। ইতালি ৪০ পদক নিয়ে(১২ সোনা, ১৩ রুপো, ১৫ ব্রোঞ্জ) ৯ নম্বরে। ৩৩টি পদক নিয়ে জার্মানি ১০ নম্বরে।
ভারতের স্থান ৭১ নম্বরে। এবার ভারত ৫টি ব্রোঞ্জ এবং ১টি রুপো জিতেছে। টোকিওতে সোনা জিতলেও এবার এবার কোনও সোনালি পদক ভারত জিততে পারেনি।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications