Paris Olympics 2024: রবিবারেই ভারত নিশ্চিত করে ফেলতে পারে অলিম্পিক্সের জোড়া পদক, নবম দিনে নজর কাদের দিকে?
Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে রবিবার ভারতের পদক নিশ্চিত হওয়ার বড় সম্ভাবনা। অন্তত দুটি ক্ষেত্রে। কিংবা হয়তো আরও কিছুটা সময় লাগতে পারে।
এবারের অলিম্পিক্সে এখনও অবধি ভারতের ঝুলিতে তিনটিই ব্রোঞ্জ এসেছে। কাল লক্ষ্য সেনের ব্যাডমিন্টন সিঙ্গলস সেমিফাইনাল রয়েছে। এ ছাড়া পুরুষদের হকির কোয়ার্টার ফাইনাল।

রবিবাসরীয় অলিম্পিক্সে ভারতের প্রথম ইভেন্ট পুরুষদের ২৫ মিটার র্যাপিড ফায়ার পিস্তলের বাছাই পর্ব। স্টেজ ওয়ানে নজর থাকবে বিজয়বীর সিধু ও অনীশের দিকে। এই ইভেন্ট বেলা সাড়ে ১২টা থেকে। পুরুষদের হকির কোয়ার্টার ফাইনালে ভারত-গ্রেট ব্রিটেন দ্বৈরথ বেলা দেড়টা থেকে।
বেলা ১টা ৩৫ মিনিটে মহিলাদের ৩০০০ মিটার স্টিপলচেজ রাউন্ড ওয়ানে ট্র্যাকে নামবেন পারুল চৌধুরী। বেলা আড়াইটে থেকে পুরুষদের লং জাম্প বাছাই পর্বে অংশ নেবেন জেসউইন অলড্রিন।
বক্সিংয়ে বিকেল ৩টে ২ মিনিটে মহিলাদের ৭৫ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে চিনের লি কিয়ানের বিরুদ্ধে রিংয়ে নামবেন লাভলিনা বরগোঁহাই। জিতলেই নিশ্চিত হবে পদক। ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলসে লক্ষ্য সেন সেমিফাইনালে বিকেল সাড়ে তিনটে নাগাদ মুখোমুখি হবেন ভিক্টর আক্সেলসেনের।
বিকেল ৩টে ৩৫ মিনিট থেকে সেইলিংয়ে পুরুষদের ডিঙির সপ্তম রেসে নামবেন বিষ্ণু সর্বানন, এরপর থাকবে অষ্টম রেস। সন্ধ্যা ৬টা ৫ মিনিটে মহিলাদের ডিঙির সপ্তম রেসে নামবেন নেত্রা কুমানন, এরপর থাকবে অষ্টম রেস।












Click it and Unblock the Notifications