Para Asian Games 2023: প্রতিবদ্ধকতাকে হারিয়ে সোনা জয় অঙ্কুরের, ভারতকে এনে দিলেন বড় সাফল্য
প্যারা এশিয়ান গেমসে সোনার পদক জিতলেন অঙ্কুর ধামা। টি১১ ১৫০০ মিটারে সোনা জিতলেন বিশেষভাবে সক্ষম ভারতীয় এই অ্যাথলিট। দৌড় শেষ করতে অঙ্কুর সময় নিলেন ৪.২৭.৭০ মিনিট। এরআগে পুরুষদের ৫০০০ মিটার টি ১১ দৌড়ে সোনা জিতছিলেন এই প্যারা অ্যাথলিট। ৫০০০ মিটারের দৌড়ে প্রতিদ্বন্দ্বীদের চেয়ে অনেকটা এগিয়ে থেকেই রেস শেষ করেন অঙ্কুর। তিনি ১৬:৩৭.২৯ সময় করে সোনা জেতেন। চলতি এশিয়ান প্যারা গেমসের শুরু থেকেই ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন ভারতের প্যারা অ্যাথলিটরা।
সোমবারই পুরুষদের ৫০০০ মিটারে সোনা জয়ের দুই দিনের মধ্যেই ফের সোনার পোডিয়ামে উঠলেন অঙ্কুর ধামা। এবার সোনা জিতলেন ১৫০০ মিটারে। সেই সঙ্গে দেশকে আরও একবার গর্বিত করলেন বিশেষভাবে সক্ষম ভারতীয় এই ক্রীড়াবিদ।

এরআগে ২০১৬ সালে রিও প্যারা অলিম্পিকে একটি রেকর্ড গড়েন অঙ্কুর। সম্পূর্ণ দৃষ্টিহীন অ্যাথলিট হিসাবে প্যারা অলিম্পিকে অংশ নেন। এর ফলে ২০১৮ সালে তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছ থেকে অর্জুন পুরস্কারও পান বিশেষভাবে সক্ষম এই অ্যাথলিট।এবারের প্যারা এশিয়াডে চমকপ্রদ পারফরম্যান্স করছেন অঙ্কুর। বুধবার ১৫০০ মিটারের রেসে শেষ মুহুর্তে সবাইকে টেক্কা দিলেন অঙ্কুর।
এশিয়ান গেমসে রেকর্ড ১০৭টি পদক পেয়েছে ভারতীয় অ্যাথলিটরা। এবার প্যারা এশিয়ান গেমসেও একের পর এক সাফল্য পাচ্ছেন ভারতীয় প্রতিযোগীরা। বুধবার সকালে এশিয়ান প্যারা গেমসে জ্যাভলিনে সোনা জিতলেন ভারতের সুমিত আন্তিল।৭৩.২৯ মিটার জ্যাভলিন ছুড়ে গড়লেন বিশ্বরেকর্ডও।
ANKUR DHAMA WINS GOLD IN MEN'S 1500M T11 IN #AsianParaGames2022
— SPORTS ARENA🇮🇳 (@SportsArena1234) October 25, 2023
Ankur Dhama wins 🥇 in ♂️ 1500m T11 with a scintillating run of 4:27.70s.pic.twitter.com/0ENSidFWTr
এশিয়ান প্যারা গেমসের তৃতীয় দিনেও ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রয়েছে। ব্যাডমিন্টনে ব্রোঞ্জ পদক জিতেছেন বৈষ্ণবী পুনিয়ানি। ভারতীয় এই শাটলার সেমিফাইনাল ম্যাচে ইন্দোনেশিয়ার ওকটিলা লিনি রাত্রির কাছে ২-০ ব্যবধানে হেরে ব্রোঞ্জ পদক পেয়েছেন।
চিনে গত ২২ অক্টোবর থেকে শুরু হয়েছে প্যারা এশিয়ান গেমস। আগামী ২৮ অক্টোবর পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে। শেষবার ২০১৮ সালে ভারত প্যারা এশিয়ান গেমস থেকে ৭২টি পদক জিতেছিল। এবার এখনও পর্যন্ত ১৫টি সোনা, ২০টি রুপো এবং ২৩টি ব্রোঞ্জ সহ ৫৮টি পদক এসেছে ভারতের ঘরে। গতবারের সংখ্যা এবার ছাড়িয়ে যেতে পারে, ভারতীয় অ্যাথলিটদের পারফরম্যান্স সেই ইঙ্গিতই দিচ্ছে।
-
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
বীরভূমে মঞ্চে তোপ মমতার, ভোটাধিকার নিয়ে কড়া বার্তা বিজেপিকে -
রাতেই শহরে শাহ, মমতা-অভিষেকদের বিঁধে কাল প্রকাশ করবেন চার্জশিট -
রাম নবমীতে শান্তির বার্তা ও শুভেচ্ছা মমতার, উৎসব ঘিরে রাজ্যজুড়ে কড়া নজরদারি -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
রামনবমীর মঞ্চে রাজনৈতিক বার্তা, নন্দীগ্রামে অভিষেককে কটাক্ষ শুভেন্দুর ‘৪ মে এর পর শ্রী রামই ভরসা' -
ভোটের আগে উত্তাপ! মধ্যরাতে ভবানীপুরে শুভেন্দু, কী কারণ? উত্তেজনার মাঝে সরাসরি থানা থেকেই সিপি-কে ফোন -
কখনও ঝড় বৃষ্টি, কখনও রোদ, জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট -
সুপ্রিম কোর্টের চাপেই কী গতি? বকেয়া ডিএ দিতে অর্থ দফতরের পোর্টাল চালু, প্রথম কিস্তি কবে? তাকিয়ে কর্মীরা -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু












Click it and Unblock the Notifications