Peter Wilson: বদলাতে চান পদকের রঙ, মনুদের কোচ হওয়ার আবেদন সোনাজয়ী ব্রিটিশ শ্যুটারের
প্যারিস অলিম্পিক্সে দুরন্ত পারফরম্যান্স করেছেন ভারতীয় শ্যুটাররা। মনু ভাকের জোড়া পদক জিতেছেন, পাশাপাশি পদক পেয়েছেন স্বপ্লিল কুসালে, তবে তিনটি পদকই ব্রোঞ্জের। চার বছর পর পদকের রঙ বদলের লক্ষ্য নিয়ে মনুিদের জন্য নতুন কোচের খোঁজ শুরু করেছে জাতীয় শ্যুটিং সংস্থা। ভারতের কোচ হতে আগ্রহ প্রকাশ করেছেন সোনাজয়ী ব্রিটিশ শ্যুটার পিটার উইলসন।
৩৭ বছর বয়সি পিটার উইলসন গ্রেট ব্রিটেনের বাসিন্দা । অলিম্পিক্সে সোনাজয়ী শ্যুটার ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে ভারতের শ্যুটিং দলের কোচ হিসেবে কাজ করতে চান। সংবাদ সংস্থা পিটিআইকে তিনি জানিয়েছেন ইতিমধ্যেই তাঁর সিভি জমা পড়েছে জাতীয় রাইফেল সংস্থায়। প্যারিস অলিম্পিক্সে গ্রেট ব্রিটেনের শ্যুটার নাথান হেলসের কোচ হিসেবে ছিলেন পিটার। তাঁর কোচিংয়ে ট্র্যাপ শ্যুটিংয়ে সোনা জিতেছেন নাথান। ক্রীড়াবিদ হোক বা কোচ পিটারের কিন্তু সোনা জয়ের রেকর্ড রয়েছে।

২০১২ সালের লন্ডন অলিম্পিক্সে ডবল ট্র্যাপ ইভেন্টে সোনা জিতেছিলেন পিটার। গ্রেট ব্রিটেনের এই শুটার সর্বকনিষ্ঠ হিসাবে অলিম্পিক্সে সোনা জিতে রেকর্ডও করেছিলেন। ডবল ট্র্যাপে বিশ্ব রেকর্ডও তাঁর দখলেই রয়েছে। পরবর্তীকালে কোচিংয়ে আসেন পিটার। এবার তিনি মনুদের-সরবজ্যোৎ সিংদের কোচ হতে চান।
মনু ভাকেরই ভারতের একমাত্র ক্রীড়াবিদ, যিনি একই অলিম্পিক্সে জোড়া পদক জিতেছেন। ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টের ব্যক্তিগত ইভেন্ট ছাড়াও মিক্সড ইভেন্টেও ব্রোঞ্জ জিতেছিলেন। মহিলাদের ২৫ মিটার পিস্তল ফাইনাল ইভেন্টে চতুর্থ স্থানে শেষ করেছিলেন মনু ভাকের।এছাড়াওসরবজ্যোৎ সিং, স্বপ্নিল কুসালে ব্রোঞ্জ পদক জেতেন, অর্জন বাবুটা চতুর্থ হন। সব মিলিয়ে সদ্য সমাপ্ত প্যারিস অলিম্পিক্স থেকে তিনটি পদক আসার পাশাপাশি দুই জন চতুর্থ হয়েছেন।
২০০৮ এবং ২০১২ সালে অলিম্পিক্সের শ্যুটিংয়ে তিনটি পদক জেতে ভারত। এরপর ২০১৬ এবং ২০২০ সালে এই বিভাগে হতাশ করেন ভারতীয়রা। তবে এবার কিন্তু সবথেকে ভালো পারফরম্যান্স হয়েছে শ্যুটিংয়েই।
শ্যুটিংয়ে ১২ বছর পর পদক জিতল ভারত। আগামী চার বছর ভারতের লক্ষ্য থাকবে পদকের সংখ্যা বৃদ্ধি সেইসঙ্গে রঙ বদল করা। বিদেশী কোচ নিয়োগের পথে হাঁটবে ভারতীয় শ্যুটিং সংস্থা নাকি জসপাল রানাদের মতো দেশীয় কোচেই আস্থা রাখবে? সেই উত্তর দেবে সময়ই।












Click it and Unblock the Notifications