সৌমিত্রর কোনি থেকে দেবের গোলন্দাজ, জাতীয় ক্রীড়া দিবসের আগে রইল খেলা কেন্দ্রীক বাংলা ছবির তালিকা
আগামী ২৯ অগাস্ট জাতীয় ক্রীড়া দিবস। ভারতীয়দের খেলার প্রতি একটা আলাদা টান রয়েছে। বাঙালিরাও খেলার প্রতি একটু বেশিই আগ্রহ নিয়ে থাকেন। একাধিক ছবি তৈরি হয়েছে খেলাকে কেন্দ্র করে। বলিউডের মতো বাংলা ছবিতেও খেলা কেন্দ্রীয় ছবির তালিকা নেহাত কম নয়।
সৌমিত্র চট্টোপাধ্যায়ের কোনি ছবির কথা সকলেরই মনে আছে। এক দক্ষ সাঁতারু তৈরি করতে তার প্রশিক্ষকের যে কতটা ভূমিকা থাকে সেই কাহিনীকে কেন্দ্র করে তৈরি হয়েছিল ছবিটি। সেসময় ভীষণ ভাবে জনপ্রিয়তা পেয়েছিল ছবিটি। তারপরে আবার তাপস রায়ের সাহেব ছবির কথা সকলের মনে আছে। সেখানে তাপস পাল নায়ক হলেও আসলে হিরো ছিল ফুটবল।

বাঙালি যে ফুটবল প্রিয় সেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তাই ফুটবল নিয়ে তাপস পালের ছবিটি সেসময় বক্স অফিসে হিট ছবি ছিল বললে ভুল হবে না। সেকারণে সেটি বেশ জনপ্রিয় হয়েছিল। তার আগে ফুটবল নিয়ে ধন্যি মেয়ে ছবিটিও কম জনপ্রিয়তা পায়নি। উত্তম কুমার, জয়া ভাদুড়ি, সাবিত্রি চট্টোপাধ্যায়ের ছবিটি সেসময় সুপার হিট হয়েছিল। সেই ফুটবল নিয়েই তৈরি আরেকটি বাংলা ছবি স্ট্রাইকারও বেশ হিট করেছিল। ১৯৭৮ সালে তৈরি হয়েছিল ছবিটি।
বিখ্যাত সাহিত্যিক মতি নন্দী শমিত চট্টোপাধ্যায়ের গল্প অবলম্বনে তৈরি হয়েছিল ছবিটিছ তাতে অভিনয় করেছিলেন শমিত ভঞ্জ, সন্তু মুখোপাধ্যায়। তারপরে আবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ক্রিকেট নিয়ে ছবি করেন চলো পাল্টাই। ২০১১ সালে মুক্তি পেয়েছিল ছবিটি। সেই বছরেই আবার মুক্তি পেয়েছিল এগারো ছবিটি। যাতে মোহনবাগানের আইএফএ শিল্ড জয়ের কাহিনী দেখানো হয়েছিল।
তারপরেই ২০১৩ সালে মুক্তি পায় বাই সাইকেল কিক। তাতেও সিনেমার কাহিনীর মূল ছিল ফুটবল। ছবিতে অভিনয় করেছিলেন ঋত্বিক চক্রবর্তী। তারপরে আবার লড়াই ছবিটি মুক্তি পায়। তাতে আবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ফুটবল কোচের ভূমিকায় দেখা গিয়েছিল। এর পরে আবার ২০১৭ সালে ফুটবলকে কেন্দ্র করে ছবি তৈরি হয়েছিল। তারপরে অভিনেতা দেবের গোলন্দাজ ছবির কথা তো সকলেই জানেন। ২০২১ সালে মুক্তি পেয়েছিল ছবিটি। সেটিও বাঙালিরক আবেগের ফুটবলকে নিয়েই।












Click it and Unblock the Notifications