Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

National Games 2025: পরিকাঠামোর জন্য সালকিয়া থেকে দিল্লিতে, সাঁতারে সেই সৌবৃতিই বাংলাকে জেতালেন সোনা

National Games 2025: উত্তরাখণ্ডে চলতি জাতীয় গেমসে বাংলাকে প্রথম সোনাটি এনে দিলেন সৌবৃতি মণ্ডল। ২০০ মিটার ব্যাকস্ট্রোকে।

এই নিয়ে তৃতীয়বার জাতীয় গেমসে অংশ নিয়েছেন সৌবৃতি। প্রথমবার জিতেছিলেন ১টি রুপো ও ২টি ব্রোঞ্জ। ২০২৩ সালে গোয়ায় জেতেন ২টি রুপো, ২টি ব্রোঞ্জ।

National Games 2025

এবার নিজের প্রথম ইভেন্টেই সোনা দিয়ে অভিযান শুরু করলেন। এরপর রয়েছে ৫০ ও ১০০ মিটারের ব্যাকস্ট্রোক ইভেন্ট। তাতেও সোনার লক্ষ্যেই নামবেন সালকিয়ার সোনার মেয়ে। ওয়ানইন্ডিয়াকে সৌবৃতি জানালেন, আজ সোনা জিততে পেরে খুবই খুশি।

সাঁতারের প্রচার সেভাবে সংবাদমাধ্যমে না হওয়ায় খানিকটা অভিমানও রয়েছে সৌবৃতির। বললেন, সুইমিং ফেডারেশন অব ইন্ডিয়ার সিনিয়র ন্যাশনাল অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপে সব ব্যাকস্ট্রোক ইভেন্টে নিজের সেরা পারফরম্যান্স করে সোনা জিতি। কিন্তু তখন সেই খবর সংবাদমাধ্যমে আসেনি।

সাঁতার শুরু সালকিয়া সুইমিং অ্যাসোসিয়েশনের পুলে। তার কাছেই বাড়ি সৌবৃতির। সন্তোষ গুপ্তর কাছে প্রশিক্ষণ নিয়ে ২০১১ সালে প্রথমবার ন্যাশনালসে যান। সেবার পদক আসেনি। পরে সহদেব কোলের কাছে প্রশিক্ষণ নেন। সৌবৃতি ২০১৩ সালে ন্যাশনালস রিলেতে প্রথমবার পদক জেতেন। তারপর থেকে টানা ন্যাশনালস বা জাতীয় স্তরের প্রতিযোগিতায় টানা পদক জিতে আসছেন সৌবৃতি।

বিগত ৮ বছর ধরে সিনিয়র ন্যাশনালসে বাংলাকে পদক জিতিয়ে আসছেন সৌবৃতি। ২০১৫ সালে জাতীয় সাঁতার প্রতিযোগিতায় জোড়া সোনা জেতেন সৌবৃতি। তখন বিশ্বজিৎ ঘোষের কাছে প্রশিক্ষণ নিতে থাকেন। পুকুর ছাড়া অনুশীলনের বিশেষ সুবিধা ছিল না। কিন্তু বিশ্বজিৎ ঘোষ বিভিন্ন পুলে নিয়ে গিয়ে প্র্যাকটিস করাতেন সৌবৃতি।

সৌবৃতি এত বছর ধরে বাংলাকে সাফল্য এনে দিলেও তাঁকে থাকতে হয় দিল্লিকে। কারণ, বাংলায় সাঁতারের পরিকাঠামোর অভাব। সৌবৃতির কথায়, বাংলায় সাঁতারের পরিকাঠামো খুব খারাপ। সে কারণে বাংলার সাঁতারুদের ভিনরাজ্যে যেতে হচ্ছে। আমিও ২০১৭ সাল থেকে দিল্লিতে দেশের অন্যতম সেরা কোচ পার্থপ্রতিম মজুমদারের কাছে প্রশিক্ষণ নিচ্ছি।

সৌবৃতি বলেন, পশ্চিমবঙ্গে পুকুর ছাড়া সাঁতার কাটার উপায় নেই। ঠান্ডার সময় প্র্যাকটিস করা যায় না। দিল্লিতে সারা বছর অনুশীলন করতে পারি। জিম আছে। অত্যাধুনিক পুল রয়েছে। সে সব না থাকায় সাঁতারে বাংলা এতটা পিছিয়ে।

সৌবৃতির ছোটবেলা থেকে আইডল মিসি ফ্র্যাঙ্কলিন। তবে ফ্র্যাঙ্কলিনের ২০০ মিটার ব্যাকস্ট্রোকের রেকর্ড ভেঙে দিয়েছেন কাইলি ম্যাককেন (Kaylee McKeown)। কাইলির কোচকে দিল্লিতে এনেছিলেন পার্থপ্রতিম মজুমদার। কীভাবে অস্ট্রেলিয়ার ওই সাঁতারু দ্রুত সাঁতার কাটতে পারেন, মানসিক প্রস্তুতি কেমন থাকে, সেই বিষয়ে অনেক কিছুই খুঁটিনাটি জেনেছেন সৌবৃতি।

গত বছর ফেব্রুয়ারিতে এশিয়ান এজ গ্রুপে প্রত্যাশিত সাফল্য আসেনি। খাবারের সমস্যা হচ্ছিল ফিলিপিন্সে। ফলে মানসিকভাবে কিছুটা হতোদ্যম হন সৌবৃতি। সেই সময় তাঁর মনের জোর বাড়ান কোচ পার্থপ্রতিম। এরপর সিনিয়র ন্যাশনাল অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপের তিনটি সোনা জয় সৌবৃতির মনোবল বাড়িয়ে দেয়।

জাতীয় গেমসের সাঁতারে যখন নেমেছেন তখন প্রচণ্ড হাওয়া দিচ্ছে। জলও অনেকটাই ঠান্ডা। তার মধ্যেও সোনা জিততে পেরে তৃপ্ত সৌবৃতি। ২০১৯ সালে এশিয়ান এজ গ্রুপে দুটি ব্রোঞ্জ জিতেছিলেন। ২০২০ সালে খেলো ইন্ডিয়া গেমসে জেতেন পাঁচটি সোনা।

২০২০ সালে আয়কর বিভাগ ও রেলে চাকরির অফার আসে। সৌবৃতির বাবা সুজিত কুমার মণ্ডল ব্যবসায়ী। মা সীমা ঘোষ প্রাক্তন আন্তর্জাতিক ভলিবল প্লেয়ার। এখনও সালকিয়ায় ভলিবলের প্রশিক্ষণ দেন। জাতীয় গেমস চলাকালীন তিনি আছেন মেয়ের সঙ্গেই।

সৌবৃতির বাবা চেয়েছিলেন মেয়ে পড়াশোনা চালিয়ে যাক। মা বলেছিলেন, রেলের চেয়ে আয়কর বিভাগের চাকরিই ভালো। লকডাউনের সময় ক্লাস টুয়েলভের পরীক্ষা দেওয়ার আগেই নিয়োগপত্র পান সৌবৃতি।

রাজ্য সরকার জাতীয় গেমসে পদকজয়ীদের চাকরির আশ্বাস দিয়েছে। সৌবৃতির পরবর্তী লক্ষ্য সামনের দুটি ইভেন্টে সোনা জেতা। তারপর এশিয়ান গেমসের যোগ্যতা অর্জন। এরই মধ্যে চাকরির ভালো অফার পেলে ভেবে দেখতে আপত্তি নেই সৌবৃতির। রবিবার সৌবৃতি নামবেন ১০০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টে। সোমবার ৫০ মিটার ব্যাকস্ট্রোক।

এদিকে, চলতি জাতীয় গেমসে দ্বিতীয় ব্রোঞ্জ জিতেছেন বাংলার ঈপ্সিতা মহাজন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+