অলিম্পিক শুরুর ২ সপ্তাহ আগে টোকিওয় জরুরি অবস্থা ঘোষণা, দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা
অলিম্পিক শুরুর ২ সপ্তাহ আগে টোকিওয় জরুরি অবস্থা ঘোষণা প্রশাসনের
করোনা ভাইরাসের সংক্রমণের দিকে তাকিয়ে অলিম্পিক শুরুর দুই সপ্তাহ আগে টোকিওয় জরুরি অবস্থা জারি করল জাপান প্রশাসন। অতিমারীর প্রভাব থেকে বাঁচতে গেমসের বিভিন্ন ইভেন্ট চলাকালীন স্টেডিয়ামে দর্শক প্রবেশের ওপরও নিষেধাজ্ঞা জারি করল ইয়োশিহিদে সুগা সরকার। এ ব্যাপারে নিজেই বিবৃতি দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী।

স্টেট অফ ইমার্জেন্সি
টোকিওয় আগামী ২৩ জুলাই থেকে শুরু হচ্ছে অলিম্পিক। তার আগে করোনা ভাইরাসের সংক্রমণের দিকে তাকিয়ে জনপ্রিয় ওই শহরে জরুরি অবস্থা জারি করল জাপান সরকার। অলিম্পিক কমিটি, আয়োজক সংস্থার সঙ্গে এক বৈঠকের পর প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা জানিয়েছেন, গেমস শুরুর ১৫ দিন আগে অর্থাৎ ৭ জুলাই থেকে এই নিয়ম কার্যকর করা হয়েছে। আগামী ২২ অগাস্ট পর্যন্ত অব্যাহত থাকবে বিধি। এই সময়ে নাগরিকদের সরকার আরোপিত কড়া আইন এবং বিধি মেনে চলতে হবে বলে জানানো হয়েছে। অতিমারীর আবহে অলিম্পিক সুষ্ঠুভাবে আয়োজন করার জন্যই তাঁদের এই পদক্ষেপ বলে জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা।

দর্শক প্রবেশ নিয়ে কী সিদ্ধান্ত
করোনা ভাইরাসের প্রভাব বাড়তে থাকায় নড়েচড়ে বসেছে জাপান প্রশাসন। ফলে অনেক ভাবনাচিন্তা করে তারা চরম সিদ্ধান্ত নিতেই বাধ্য হয়েছে। অলিম্পিক কমিটি, আয়োজক সংস্থার সঙ্গে কথা বলে জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা জানিয়েছেন, দর্শকশূন্য স্টেডিয়ামেই হবে অলিম্পিকের ইভেন্টগুলি। যাঁরা ইতিমধ্যে গেমসের টিকিট কেটে ফেলেছেন, তাঁদের জন্য দুঃখপ্রকাশও করেছেন সুগা।

প্রথম কী ভাবা হয়েছিল
করোনা ভাইরাসের আবহে অলিম্পিক চলাকালীন টোকিওয় বিদেশি দর্শকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল। জাপান সরকার ও উদ্যোক্তাদের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল, কেবল স্থানীয় দর্শকরাই স্টেডিয়ামে বসে গেমসের বিভিন্ন ইভেন্ট চাক্ষুস করতে পারবেন। প্রতি স্টেডিয়ামে প্রতিদিনের বিভিন্ন ইভেন্টে দর্শক সংখ্যা ১০ হাজার কিংবা ৫০ শতাংশে আটকে দেওয়া হয়েছিল। এও ঠিক হয়েছিল যে টোকিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে স্টেডিয়ামে ১০ হাজার মানুষ উপস্থিত থাকবেন। করোনা ভাইরাসের প্রভাব বেড়ে যাওয়ায় জাপান প্রশাসন সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বলে জানানো হয়েছে। কেবল গেমসের স্পনসরারদের অতিথি এবং আমন্ত্রিতরা ছাড়া মাঠে অন্য কোনও দর্শককে ঢুকতে দেওয়া হবে না বলে ওই সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছে। যারা জাপানের বিভিন্ন সরকারি সূত্র থেকে এই খবর পেয়েছে বলে দাবি। যদিও ইন্টারন্যাশনালল অলিম্পিক কমিটি কিংবা গেমস আয়োজক কমিটির তরফে এখন পর্যন্ত এ ব্যাপারে কিছু জানানো হয়নি। এ ব্যাপারেও শুক্রবার পরিষ্কার চিত্র পাওয়া যাবে।

জাপানো করোনা ভাইরাসের প্রভাব
জাপানে এখনও পর্যন্ত আট লক্ষ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন ১৪ হাজার ৮০০ জন। কেবল টোকিওতেই বুধবার নতুন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯২০ জন। যা ১৩ মে-র পর থেকে সর্বাধিক বলে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications