অলিম্পিকে বলিউডি তরকা, ‘আজা নাচলে’ গানে হিল্লোল তুললেন ইজরায়েলের দুই সাঁতারু
‘আজা নাচলে’ গানে হিল্লোল তুললেন ইজরায়েলের দুই সাঁতারু
টোকিও অলিম্পিকে সম্প্রতি দেখা গেল বলিউডের প্রভাব। আর্টিস্টিক সুইমিং ডুয়েট ফ্রি রুটিনে ইজরায়েলের দুই মহিলা সাঁতারু ইডেন ব্লেচার ও শেলি ববরিতস্কি বলিউডের ধক ধক গার্ল মাধুরী দীক্ষিতের 'আজা নাচলে’ গানে পারফর্ম করলেন। টোকিও অ্যাকোয়াটিক সেন্টারে বলিউডের গানে ইজরায়েলের সাঁতারুদের প্রদর্শনের ভিডিও নজর কেড়েছে নেটিজেনের। ঝড়ের বেগে ভাইরাল হয়েছেএই ভিডিও।

আজা নাচলে গানে ইজরায়েলি সাঁতারুদের পারফর্ম
দুই সাঁতারু অত্যন্ত পারদর্শিতার সঙ্গে আজা নাচলে গানে নিজেদের দক্ষতা প্রদর্শন করেছেন। এটা কোনও ভাবেই বলার অপেক্ষা রাখে না যে এই ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে এবং এ বছরের অলিম্পিকে বলিউডের গান এতটা জনপ্রিয়তা পেয়েছে দেখে রোমাঞ্চিত ভারতীয়রাও। যদিও আর্টিস্টিক সুইমিং ডুয়েট ফ্রি রুটিনের ফাইনালে পৌঁছতে পারেননি দুই মহিলা সাঁতারু ইডেন ব্লেচার ও শেলি ববরিতস্কি। তবে ভারতীয়দের মন জয় করেছেন দুই সাঁতারু। অনেকেই তাঁদের ধন্যবাদ জানিয়েছেন এভাবে বলিউডকে বিশ্বের দরবারে পরিবেশন করার জন্য। পুলের নীল জলে দুই ইজরায়েলী সুন্দরীর এই চোখ ধাঁধানো পারফরমেন্স সত্যিই প্রশংসার দাবি রাখে।

মাধুরীর কামব্যাক সিনেমা আজা নাচলে
প্রসঙ্গত, ২০০৭ সালে মুক্তি পায় মাধুরী দীক্ষিতের 'আজা নাচলে' সিনেমাটি। এই সিনেমার মাধ্যমেই মাধুরী পাঁচ বছর পর বলিউডে কামব্যাক করেন। গত ৩০ নভেম্বর মাধুরীর এই 'আজা নাচলে' ১৩ বছর পূর্ণ করেছে। এই ভিডিও এখনও মাধুরী দীক্ষিতের নজরে এসেছে কিনা তা জানা যায়নি। তবে এই ভিডিও দেখলে তিনিও উচ্ছাসিত হবেন অবশ্যই। মাধুরী দীক্ষিতের এই কামব্যাক ছবিতে অভিনয় করেছিলেন অক্ষয় খান্না, কঙ্কণা সেনশর্মা, কুণাল কাপুর সহ আরও অনেকে। সিনেমায় মাধুরীর এই আজা নাচলে গানে নাচ এখনও দর্শকদের মনে গেঁথে রয়েছে।

আর্টিস্টিক সুইমিং ইভেন্ট
আর্টিস্টিক সুইমিং ইভেন্ট অলিম্পিকে ফ্রি রুটিন ইভেন্ট হিসাবে পরিচিত এবং এটি ৩-৪ মিনিট ধরে হয়। এই ইভেন্ট পাঁচটি ভঙ্গিমা জড়িত থাকে এবং তা সর্বোচ্চ ২ মিনিট ৫০ সেকেন্ড ধরে চালাতে হয়। এই ইভেন্টের কোরিওগ্রাফি, কঠিনতার ওপর ভিত্তি করে বিজয়ী ঘোষণা করা হয়। তবে সুদূর টোকিওয় বলিউডের জনপ্রিয় গানে এমন অসাধারণ পরিবেশন দেখে মুগ্ধ নেটিজেনরা।
|
টোকিও অলিম্পিক
টোকিও অলিম্পিকে ভারতের সফর বেশ ভালোই এগোচ্ছে। বেশ কিছু ইভেন্টে পদকও এসেছে। তার ওপর ইজরায়েলি সাঁতারুদের বলিউড গানে পারফর্ম এটা দেশের বাড়তি পাওনা হিসাবেই মনে করছেন অনেকে। মাধুরীকে ট্যাগ করে ভিডিও শেয়ারও হচ্ছে প্রচুর পরিমাণে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications