Asian Champions Trophy: হরমনপ্রীতের জোড়া গোল, কোরিয়াকে হারিয়ে খেতাবের দুয়ারে ভারত
কোরিয়াকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত । সেমিফাইনালে কোরিয়ানদের বিরুদ্ধে হরমনপ্রীত সিং এদিন দুটি গোল করেন। জরমানপ্রীত সিং ও উত্তম সিং একটি করে গোল করেন। টানা ৬টা ম্যাচ জিতে, লিগ পর্ব মিলিয়ে মোট ২৫টি গোল করে ফাইনালে উঠলেন হরমনপ্রীতরা।ফাইনাল আগামীকাল আয়োজক চিনের মুখোমুখি হবে ভারত।
১৩ মিনিটের মাথায় সার্কেলে ঢুকে পাস দেন আরাইজিৎ সিংহ। গোলের সামনে দাঁড়িয়ে ছিলেন উত্তম সিংহ। তাঁর গোলেই এগিয়ে যায় ভারত। দ্বিতীয়ার্ধের ১৯ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার পায় ভারত। ভুল করেননি অধিনায়ক হরমনপ্রীত। ৩২ মিনিটের মাথায় সুমিতের কাছ থেকে লম্বা বল পান জারমানপ্রীত সিংহ। তৃতীয় কোয়ার্টারের একেবারে শেষ মিনিটে আবার গোল করেন হরমনপ্রীত।

চিন প্রথম সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়েছে। প্রথম সেমিতে নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ১-১। এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে দুরন্ত সেভ করে দেশকে প্রথমবার ফাইনালে তোলেন চিনের গোলকিপার সিউ ওয়াং। মঙ্গলবার দুপুর ৩.৩০ মিনিট থেকে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে সফল দল ভারত।
এখনও পর্যন্ত মোট ৪ বার এশিয়ান হকি চ্যাম্পিয়নশিপে খেতাব ঘরে তুলেছে ভারতীয় হকি দল। এক তরফাভাবে লড়াইয়েই জয় ছিনিয়ে নিল ভারতীয় হকি দল। ফাইনালে আয়োজক চিনের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় হকি দল।
প্রথম ম্যাচে চিনকে তিন গোল দেওয়ার পর সোমবার দ্বিতীয় ম্যাচে জাপানকে ৫-১ গোলে উড়িয়ে দেয় ভারত। তৃতীয় ম্যাচে মালয়েশিয়াকে ৮-১ গোলে হারিয়ে শেষ চারে ওঠা কার্যত নিশ্চিত করে ফেলল ভারতীয় হকি দল। চতুর্থ ম্যাচে কোরিয়াকে ৩-১ গোলে হারিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করে ভারত। শেষ ম্যাচে পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে সেমিতে জায়গা করে নেয় ভারত।
এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিগত কয়েক বছর ধরেই ভারতের পারফরম্যান্স যথেষ্ট ভালো। ২০২৩ সালে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এবার ভারত এবং চ্যাম্পিয়শিপের মাঝে মাত্র ১ ম্যাচ। গ্রুপ পর্বের ম্যাচে চিনকে হারানোর আত্মবিশ্বাস নিয়েই ফাইনালে মাঠে নামবে ভারত।












Click it and Unblock the Notifications