'আমি কিংবদন্তী,' কেরিয়ারের শেষ রেসের আগে বোল্টের বোমায় তছনছ প্রতিপক্ষ
কেরিয়ারের শেষ ইভেন্ট, বিশ্ব চ্যাম্পিয়নশিপে নামার আগে আত্মবিশ্বাসী উসেন বোল্ট। যখন নামেন সেরাটা দিতে নামেন সদম্ভ ঘোষণা বিশ্বের দ্রুততম মানুষের।
একদিন আগেই সিবেস্টিয়ান কো জানিয়েছিলেন উসেন বোল্ট কিংবদন্তী। এবার নিজেই নিজেকে কিংবদন্তী বললেন পৃথিবীর দ্রুততম মানুষ। মহম্মদ আলি যেরকম নিজেকে আই অ্যাম দ্য গ্রেটেস্ট বলেছিলেন , অনেকটা সেই ঢঙেই নিজেকে সেরার তকমা দিলেন জামাইকান অ্যাথলিট।

আমিই কিংবদন্তি
হ্যাঁ, আমি কিংবদন্তি। আর একথা বলতে আমি এতটুকুও লজ্জা পাই না। কারণ, আমি নিজেকে প্রমাণ করেছি। দেখিয়ে দিয়েছি কেন আমি কিংবদন্তি।

অবসরের সিদ্ধান্ত দ্বিতীয়বার ভাববেন না
আনবিটেবল! আনস্টপেবল! উসাইন বোল্ট অপ্রতিরোধ্য হয়েই অবসর নিল, এই শিরোনামটাই আমার মতে সেরা শিরোনাম হবে। এটাই পড়তে চাই। দেখতে চাই।
|
নিজেকে ফের প্রমাণ করতে নেমেছি
হ্যাঁ, নিজেকে আপাতত এই তকমাটা দিচ্ছি। কারণ, নিজের কাছে নিজেকে আবার প্রমাণ করতে নামছি। মোনাকোতে ১০০ মিটারে আমার সময় ছিল ৯.৯৫ সেকেন্ড। ওই সময়টাই বলে দিচ্ছে, আমি সঠিক ট্র্যাকে আছি। আমার সঙ্গে ট্র্যাকে আরও ৭ জন নামবে। সকলেই চ্যালেঞ্জার।

বিশ্বচ্যাম্পিয়নশিপ ও রেকর্ড
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে আমি তৈরি হয়েই এসেছি। তৈরি না হয়ে আমি কখনও ট্র্যাকে নামি না। নিজের ওপর আমার আস্থা ছিল। এখনও তাই-ই আছে। ট্র্যাকে নামব, ১০০ শতাংশ দিতেই। আমি চাই, আমার সন্তান যখন পনেরো বছরের হবে, তখনও ও যেন জানতে পারে উসাইন বোল্টই বেস্ট।

ডোপিং সম্পর্কে উসেন বোল্ট
অ্যাথলিটরা সত্যিটা বোঝেন। যদি ডোপিং বন্ধ না হয়, তা হলে কিন্তু খেলাধুলোই ধ্বংস হয়ে যাবে। অ্যাথলিটদেরই দায়িত্ব খেলাধুলোকে এগিয়ে নিয়ে যাওয়া। রাশিয়ায় যা ঘটেছে তারপর মনে হয় না, এর থেকে খারাপ কিছু আর ঘটার আছে। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার এই পরিস্থিতি থেকে অ্যাথলিটদেরই উদ্ধার করতে হবে।












Click it and Unblock the Notifications