কমনওয়েলথ গেমসে ভারতের ঝুলিতে ৬১ পদক, গোল্ড কোস্টকে টপকাতে না পেরে চতুর্থ স্থান দখল
কমনওয়েলথ গেমসে এবার ভারতের ঝুলিতে সবমিলিয়ে ৬১টি পদক। তার মধ্যে ২২টি সোনা, ১৫টি রুপো ও ২৩টি ব্রোঞ্জ। তবে বার্মিংহ্যামে পদকের সংখ্যা টপকাতে পারল না ২০১৮ সালের গোল্ড কোস্টের কমনওয়েলথ গেমসের সাফল্যকে। এবার ভারত শেষ করল চতুর্থ স্থানে থেকে। আজ শেষ দিনে ভারত চারটি সোনা জিতেছে। তার মধ্যে তিনটি ব্যাডমিন্টনে, একটি টেবিল টেনিসে।

সিন্ধুর সোনা
গেমসের শেষ দিনে ভারত তিনটি সোনা জিতেছে ব্যাডমিন্টনে, একটি টেবিল টেনিসে। ভারতীয় শাটলাররা এবারের গেমসে দারুণ ছন্দে ছিলেন। মোট ৬টি বিভাগের ৬টি থেকেই নিশ্চিত হয়েছে পদক। তার মধ্যে আজ ছিল তিনটি ফাইনাল। মহিলাদের সিঙ্গলসে কানাডিয়ান মিচেল লি-কে পিভি সিন্ধু উড়িয়ে দিয়ে কমনওয়েলথ গেমসে প্রথম সোনাটি জেতেন। খেলার ফল ২১-১৫, ২১-১৩। এবারের গেমসে ব্যাডমিন্টনে সিন্ধু প্রথম সোনাটি জেতেন।

লক্ষ্যর লক্ষ্যভেদ
এরপর লক্ষ্য সেন কমনওয়েলথ গেমসে নিজের প্রথম তথা দেশের দ্বিতীয় সোনাটি নিশ্চিত করেন। মালয়েশিয়ার জে ইয়ং এনজিকে তিনি হারিয়ে দেন ১৯-২১, ২১-৯, ২১-১৬ ব্যবধানে। গতকালই পুরুষদের সিঙ্গলসে ব্রোঞ্জ নিশ্চিত করেছিলেন কিদাম্বি শ্রীকান্ত। ফলে পোডিয়ামে দুই ভারতীয়র উপস্থিতি গর্বিত করেছে সকলকে।

ইতিহাসে চিরাগ-সাত্বিক
লক্ষ্য সেনের সোনা জয়ের পর কমনওয়েলথ গেমসে ইতিহাস গড়েন চিরাগ শেট্টি ও সাত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি। ভারতীয় জুটি পুরুষদের ডাবলসে পরাস্ত করেন ইংল্যান্ডের বেন লেন ও সিন ভেন্ডিকে। খেলার ফল ২১-১৫, ২১-১৩। কমনওয়েলথ গেমসে ব্যাডমিন্টন ডাবলসের ইতিহাসে এই প্রথম কোনও পদক জিতল ভারত।

কিংবদন্তি কমল
কমনওয়েলথ গেমসে ভারতের কিংবদন্তি অচন্ত শরথ কমল এবারের অভিযান শেষ করলেন সোনা জিতেই। পুরুষদের সিঙ্গলসে তিনি পাঁচ গেমের লড়াইয়ে হারান ইংল্যান্ডের লিয়াম পিচফোর্ডকে। খেলার ফল ১১-১৩, ১১-৭, ১১-২, ১১-৬, ১১-৮। তার আগে সাত গেমের রুদ্ধশ্বাস লড়াই শেষে ব্রোঞ্জ নিশ্চিত করেন জি সাথিয়ান। পুরুষদের সিঙ্গলসে ব্রোঞ্জ পদকের ম্যাচে তিনি হারালেন ইংল্যান্ডের পল ড্রিঙ্খলকে। খেলার ফল ১১-৯, ১১-৩, ১১-৫, ৮-১১, ৯-১১, ১০-১২, ১১-৯।

হকিতে রুপো
কমনওয়েলথ গেমসে শেষ ইভেন্টে অবশ্য ভারতীয় পুরুষ হকি দল সোনা জিততে পারল না। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাস্ত হলো ০-৭ ব্যবধানে। এবারের কমনওয়েলথ গেমসে ভারতের পুরুষ ক্রীড়াবিদরা ১৩টি সোনা, ৯টি রুপো ও ১৩টি ব্রোঞ্জ, সবমিলিয়ে ৩৫টি পদক জিতেছেন। মহিলা ক্রীড়াবিদরা ৮টি সোনা, ৬টি রুপো, ৯টি ব্রোঞ্জ, মোট ২৩টি পদক জেতেন। মিক্সড টিম ইভেন্টে ভারত ১টি করে সোনা, রুপো ও ব্রোঞ্জ জিতেছে।

ভারত চারে
বার্মিংহ্য়াম গেমসে শ্যুটিংয়ের কোনও ইভেন্ট ছিল না। তা সত্ত্বেও ভারত ৬১টি পদক জিতল। রইল চতুর্থ স্থানে। ২০১৮ সালে গোল্ড কোস্টে কমনওয়েলথ গেমসে ভারত ছিল তৃতীয় স্থানে। সেবার ২৬টি সোনা, ২০টি করে রুপো ও ব্রোঞ্জ, মোট ৬৬ পদক এসেছিল ভারতের ঝুলিতে। ২০১৪ সালে গ্লাসগো কমনওয়েলথ গেমস থেকে ভারত জেতে ১৫টি সোনা, ৩০টি রুপো ও ১৯টি ব্রোঞ্জ। সেবার ভারত ৬৪টি পদক জিতে ছিল পঞ্চম স্থানে। ২০১০ সালে দিল্লি কমনওয়েলথ গেমসে ভারত ৩৮টি সোনা, ২৭টি রুপো ও ৩৬টি ব্রোঞ্জ জেতে। গেমসের ইতিহাসে সেটিই ভারতের সেরা সাফল্য। সেবার ভারত ১০১টি পদক জিতে শেষ করেছিল দ্বিতীয় স্থানে থেকে। এবারের গেমসে ভারত রইল অস্ট্রেলিয়া (৬৭টি সোনা-সহ ১৭৮টি পদক), ইংল্যান্ড (৫৭টি সোনা-সহ ১৭৬টি পদক) ও কানাডা (২৬টি সোনা-সহ ৯২টি পদক)-এর পরেই।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications