জয় শ্রীরাম-জয় বাংলা স্লোগান উঠল একসঙ্গে, মঞ্চে তখন বিজেপি সাংসদ-তৃণমূল বিধায়ক কোন ভূমিকায়
জয় শ্রীরাম-জয় বাংলা স্লোগান উঠল একসঙ্গে, মঞ্চে যখন বিজেপি সাংসদ-তৃণমূল বিধায়ক
এর আগে কখনও জয় শ্রীরাম স্লোগান শুনে মেজাজ হারিয়েছেন তৃণমূল সুপ্রিমো, কখনও জয় বাংলা স্লোগানে ঘেরাও হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। এবার পুরোপুরি ভিন্ন চিত্র। দুই স্লোগান উঠল একসঙ্গে। একেবারে আলাদা প্রেক্ষাপটে তৃণমূল ও বিজেপির স্লোগান উঠল। আর এই স্লোগান যখন উঠল তখন একই অনুষ্ঠানে বিরাজমান বিজেপি সাংসদ ও তৃণমূল বিধায়ক।

বিজেপি সাংসদ দিলীপ ঘোষ এদিন মেদিনীপুরে রেলের ওভারব্রিজ উদ্বোধনে যান। সেখানে আমন্ত্রণ জানানো হয় তৃণমূল বিধায়ক জুন মালিয়াকে। দিলীপ ঘোষ ও জুন মালিয়া একসঙ্গে ফিতে কেটে ওভার ব্রিজের উদ্বাধন করেন। দিলীপ ঘোষের সঙ্গে ছিলেন তাঁর অনুগামীরা। আবার জুন মালিয়ার সঙ্গে তৃণমূল নেতা-কর্মীরাও ছিলেন। তাঁরা উভয়েই নিজেদের নিজেদের স্লোগান তোলেন।
দিলীপ ঘোষের নাম ঘোষণা হতেই জয় শ্রীরাম স্লোগানে মুখরিত হন বিজেপি নেতা-কর্মীরা। আর জুন মালিয়ার নাম ঘোষণা হতেই জয় বাংলা স্লোগান তোলেন তৃণমূল নেতা-কর্মীরা। তারপর দিলীপ ঘোষ ও জুন মালিয়া দুই দলের নেতাকর্মীদেরই স্লোগান দেওয়া বন্ধ করতে বলেন। রেলের ওভার ব্রিজ উদ্বোধনকে কেন্দ্র করে সৌজন্যের ছবি দেখা যায় প্রতিদ্বন্দ্বী দুই দলের নেতৃত্বের মধ্যে।
তৃণমূল ও বিজেপির স্লোগানকে কেন্দ্র করে এতদিন যুদ্ধং দেহি মেজাজে দেখা গিয়েছে প্রতিপক্ষ শিবিরকে। এদিন এক সৌজন্যের মেলবন্ধন তৈরি হল। রাজনৈতিক সৌজন্য ফিরে এল বাংলার রাজনীতিতে। প্রতিপক্ষ শিবিরের দুই জন প্রতিনিধি একে অপরকে সম্মান দিলেন। তাঁর এক সঙ্গে উদ্বোধন করলেন রেলের ওভারব্রিজের।
উদ্বোধনের পর তৃণমূল বিধায়ক জুন মালিয়া বলেন, আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তাই আমি বিধায়ক হিসেবে এই অনুষ্ঠানে এসেছি। আমার ভালো লেগেছে এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে। কোনও উন্নয়ন রাজনীতির ঊর্ধ্বে উঠে করতে হয়, এখানে সেটাই হয়েছে, তা দেখে আরও আনন্দ পেয়েছি। কোনও রাজনৈতিক ভেদাভেদ না করেই আমরা একসঙ্গে উন্নয়নে শামিল হতে পেরেছি।
এর আগে একাধিকবার দেখা গিয়েছে, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মেজাজ হারিয়েছেন জয় শ্রীরাম শুনে। ২০১৯-এর লোকসভা নির্বাচনের সময়ে একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়কে জয় শ্রীরাম স্লোগানের মুখে পড়তে হয়েছে। এমনকী ভোট পরবর্তী নেতাজির জন্মজয়ন্তী পালনের কেন্দ্রীয় অনুষ্ঠানেও মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জয় শ্রীরাম স্লোগান তোলা হয়েছিল। আর বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ঘিরে জয় বাংলা আর খেলা হবে স্লোগান তো এখন প্রায়ই ওঠে। সেই বৈরিতা থেকে বেরিয়ে এদিন যে সৌজন্যের ছবি ফুটে উঠল, তা বাংলার রাজনীতিতে বিরল।
-
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা











Click it and Unblock the Notifications